Breaking News

Wednesday, April 4, 2018

ভারতীয় দলের স্পনসর 'আমুল'

এই সময় ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেট দলের পরে এবার ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)-র সঙ্গে গাঁটছড়া বাঁধল আমুল। আসন্ন কমনওয়েল্থ গেমসে ভারতীয় দলের স্পনসর হতে চলেছে তারা। একইসঙ্গে আগামী এশিয়ান গেমসেও ভারতীয় দলের অফিশিয়াল স্পনসর হিসেবে থাকবে দেশের বৃহত্তম এই ডেয়ারি সংস্থাটি। মঙ্গলবার এ নিয়ে IOA-র সঙ্গে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)-এর চুক্তি হয়েছে। প্রসঙ্গত, 'আমুল' ব্র্যান্ডটি GCMMF-এর মালিকানাধীন। এর আগে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফর্মুলা ওয়ান, ২০১২ সালের লন্ডন অলিম্পিক এবং ২০১৬ সালের রিও অলিম্পিকের সঙ্গে যুক্ত ছিল আমুল। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড দলের প্রধান স্পনসর তারা।

from Eisamay https://ift.tt/2GOOJ39

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.