Breaking News

Showing posts with label Bangladesh News. Show all posts
Showing posts with label Bangladesh News. Show all posts

Friday, January 26, 2024

1/26/2024 12:26:00 AM

কনভয়ে অন্য গাড়ি ঢুকল কী করে? মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে বৈঠকে রাজীব কুমার

মুখ্যমন্ত্রীর কনভয়ে অযাচিত গাড়ি ঢুকল কী করে? মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশের মধ্যে কী সমন্বয়ের অভাব ছিল? পুরো বিষয়টি যাচাই করতে মুখ্যমন্ত্রীর সিকিউরিটির দায়িত্বে থাকা একাধিক অফিসার এবং জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।বুধবার বর্ধমান সফরে গিয়ে সড়ক পথে ফেরার সময় চোট পান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে চোট লাগে তাঁর। তবে পুলিশের কাছে চিন্তার বিষয়, মুখ্যমন্ত্রীর কনভয়ের মাঝখানে দ্রুত গতিতে এরকম ভাবে একটি গাড়ি কী করে চলে আসে? বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে দেখবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সেই মোতাবেক বৃহস্পতিবার সব জেলার পুলিশ সুপার, একাধিক পুলিশ কমিশনারেট, মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর তথা সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম সহ অন্যান্য পুলিশ কর্তারা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে যে গাড়িটি চলে আসে সেটি পুলিশেরই একটি গাড়ি ছিল। জেলার পুলিশ সুপার আমনদীপের এসকর্ট কার ছিল বলে পুলিশের একটি সূত্র জানাচ্ছে। পুলিশের গাড়ি কেন কনভয়ের মধ্যে ঢুকল, প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের মধ্যে সমন্বয়ের অভাব ঘটল কী ভাবে, প্রশ্ন উঠেছে পুলিশ মহলের মধ্যেই। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে এদিন ডিজি বৈঠক করেন। বুধবার বর্ধমান জেলার গোদরা মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের সভা ছিল মুখ্যমন্ত্রীর। কলকাতা থেকে হাওড়া ডুমুরজলা হয়ে হেলিকপ্টার করে সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তবে ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার করে ফেরার পরিকল্পনা বাতিল করা হয়। সড়ক পথে ফেরার সময় জিটি রোড ওঠার মুখেই হয় বিপত্তি। মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে একটি গাড়ি চলে আসায় আচমকা ব্রেক কষতে হয় মুখ্যমন্ত্রীর গাড়িকে। গাড়ির সামনের আসনেই ছিলেন মুখ্যমন্ত্রী। ড্যাশ বোর্ডের সঙ্গে কপাল ঠুকে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। ওই গাড়ি করেই কলকাতায় ফিরে আসেন তিনি। নিজের চোটের ব্যাপারে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল টনটন করছিল, গা বমি ভাব লাগছিল বলে জানান তিনি নিজেই।


from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/gthAiKq
1/26/2024 12:26:00 AM

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গাফিলতি! হাইকোর্টের নির্দেশে সুরাহা ছাত্রীর

জীবনের প্রথম বড় পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছিলেন এক ছাত্রী। বড় সমস্যায় পড়েছিলেন ওই ছাত্রী এবং তাঁর পরিবারের লোকজন। এমনকি, মধ্যশিক্ষা পর্ষদের সম্মুখীন হয়েও সমস্যার সুরাহা হয়নি। অবশেষে আদালতের দ্বারস্থ হয়ে মিটল সংকট। ছাত্রী হাতে পেতে চলেছেন অ্যাডমিট কার্ডবৈঁচি বীণাপানি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নার্গিস খাতুন। স্কুলের গাফিলতির কারণে জীবনের বড় পরীক্ষায় বসা হচ্ছিল না তাঁর। তবে হাইকোর্টের দ্বারস্থ হয়ে অবশেষে পেতে চলেছেন অ্যাডমিট কার্ড। আদালতের নির্দেশে বোর্ডকে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলের গাফিলতির কারণে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে মেলেনি। বহুবার পর্ষদের দ্বারস্থ হয় স্কুল কতৃপক্ষ। তারপরেও যখন অ্যাডমিট মেলেনি, তখন ওই ছাত্রীর পরিবার আদালতের দারস্থ হয়। এরপরেই গতকাল হাইকোর্ট স্কুলের প্রধান শিক্ষিকা স্বাতী বাসুকে ১০ হাজার টাকা জরিমানা করে। আজ নথি নিয়ে হাজির হতে বলে।যদিও এই ঘটনায় স্কুল কতৃপক্ষ সাহায্য করেছেন ছাত্রীর পরিবারকে। এমনই জানিয়েছেন ছাত্রীর বাবা শেখ আনোয়ার আলি। আজ সকালে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে ছাত্রীর পরিবার হাইকোর্টে যায়। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সিমি গোস্বামী জানান, স্কুলের একটি টেকনিক্যাল সমস্যার জন্য এই ভুল হয়ে যায়। তবে আমরা সর্বতভাবে ওই ছাত্রীর পরিবারের পাশে ছিলাম। যাতে সে পরীক্ষা দিতে পারে। জরিমানাটা কোন বিষয় নয়। তবে আমরা খুশি এই রায়ে। সপ্তাহ পেরোলেই মাধ্যমিক পরীক্ষা। প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছেই মাধ্যমিক জীবনের সবথেকে বড় অগ্নিপরীক্ষা। অথচ, সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষায় বসার কোনও সুযোগ নেই। স্কুলের অন্যান্য পড়ুয়ার অ্যাডমিট কার্ড এলেও বৈঁচি বীণাপানি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নার্গিস খাতুনের অ্যাডমিট কার্ড আসেনি। পরীক্ষার প্রস্তুতি নেওয়া হলেও অ্যাডমিট কার্ড না আসায় সমস্যা পড়ে নার্গিস ও পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে স্কুলের দ্বারস্থ হলেও অ্যাডমিট কার্ড আসেনি। পর্ষদের কাছেও একাধিকবার দরবার করে স্কুল। কিন্তু, সমস্যা মেটেনি।bযদিও, ছাত্রীর পরিবারের দাবি স্কুল বিষয়টি নিয়ে নাছোড়বান্দা ছিল স্কুল কর্তৃপক্ষ। একাধিকবার পর্ষদ গিয়ে দরবার করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু পর্ষদ থেকেও এই ব্যাপারে কোনও সুদত্তর মিলছিল না। অবশেষে হাইকোর্টের নির্দেশে মুখে হাসি ফুটল স্কুল ছাত্রীর।


from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/6Bu2rWU

Thursday, January 25, 2024

1/25/2024 03:27:00 AM

বিদায় বক্সিং, অবসর নিয়েও আক্ষেপ রইল মেরি কমের

অবসর গ্রহণ করলেন ভারতের কিংবদন্তী মহিলা বক্সার মেরি কম। বুধবার (২৪ জানুয়ারি) রাতে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশেষত, বয়সের কারণেই আন্তর্জাতিক বক্সিংকে তিনি বিদায় জানালেন। ৪১ বছর বয়সি মেরি বলেন, 'বয়সের কারণে কার্যত বাধ্য হয়েই অবসর গ্রহণ করলাম।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন অবসর গ্রহণ করলেও জেতার খিদেটা এখনও তাঁর মধ্যে সেই আগের মতোই রয়েছে।অবসর প্রসঙ্গে কী বললেন ?মেরি কম নিজের অবসর প্রসঙ্গে বললেন, 'আমার মধ্যে এখনও জেতার খিদেটা রয়েছে। কিন্তু, দূর্ভাগ্যক্রমে বয়সের উর্ধ্বসীমা শেষ হওয়ার কারণে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব না। আমি আরও খেলতে চেয়েছিলাম। কিন্তু, বয়সের উর্ধ্বসীমার কারণে আমাকে কার্যত বাধ্য হয়েই অবসর গ্রহণ করতে হচ্ছে। আমাকে অবসর নিতেই হবে। আর সেই সিদ্ধান্তটা গ্রহণ করে ফেললাম।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি জীবনে সব সাফল্য অর্জন করে ফেলেছি।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বক্সিং ইতিহাসে মেরি কম প্রথম মহিলা হিসেবে ৬ বার বিশ্ব খেতাব জয় করেছেন। এছাড়া তিনি পাঁচবার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৪ এশিয়াডে ভারতের প্রথম মহিলা বক্সার হিসেবে মেরি সোনার পদক জয় করেছিলেন। এক নজরে দেখে নিন মেরির কেরিয়ারদেশের সবথেকে অভিজ্ঞ মহিলা বক্সার মেরি কম ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। তাঁর সাফল্যের ঝুলিতে আরও বহু রেকর্ডই রয়েছে। মাত্র ১৮ বছর বয়সে পেনসিলভানিয়ায় আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের হাত ধরেই বক্সিং জগতে পা রেখেছিলেন তিনি। এই টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সের জোরে মেরি সকলের নজর কেড়েছিলেন। ৪৯ কেজি ক্যাটেগরিতে তিনি ফাইনালেও জায়গা তৈরি করে নেন। ফাইনাল ম্যাচে মেরি হেরে গেলেও তাঁর প্রতিভা নিয়ে গোটা বিশ্বে ততক্ষণে কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। তিনি যে ভবিষ্যতে তারকা বক্সার হতে চলেছেন, তা নিয়েও অনেকে আশা দেখতে শুরু করেছিলেন। এরপর সময় যত এগিয়েছে, মেরির সাফল্যের তালিকা ততই দীর্ঘায়িত হয়েছে। AIBA মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনার পদক জয় করেছিলেন তিনি। ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবও জয় করেন। ২০০৮ সালে খেতাব জয়ের পর মেরি যমজ সন্তানের জন্ম দেন এবং আচমকাই বিরতি ঘোষণা করেছিলেন।২০১২ সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের পর মেরির তৃতীয় সন্তানের জন্ম হয়। এরপর ফের তিনি সাময়িক বিরতি নিয়েছিলেন। তবে যখন কামব্যাক করেন ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শীর্ষে নিজের জায়গাটা পাকা করে ফেলেন। ষষ্ঠ বিশ্ব খেতাব জয়ের সময় তিনি ইউক্রেনের হান্না আখোটাকে ৫-০ ব্যবধানে পরাস্ত করেন। এক বছর পর তিনি অষ্টম বিশ্ব পদকও জয় করেছিলেন। নারী-পুরুষ নির্বিশেষে এতগুলো পদক আর কোনও বক্সার জিততে পারেননি।


from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/JncaQLB
1/25/2024 01:27:00 AM

'ফান্ডের অবস্থা খারাপ...!' উত্তর দমদম পুরসভায় ক্যাজুয়াল কর্মীদের দু'ভাগে বেতন

একবারে নয়, একই মাসে দুই ধাপে বেতন দেওয়া হল ক্যাজুয়াল কর্মীদের। এই ঘটনাকে ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছে উত্তর দমদম পুরসভার অন্দরে। পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, সাময়িকভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। বিরোধীদের একাংশের দাবি, এমন ঘটনার কথা আগে কখনও শোনা যায়নি পুরসভায়। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতি? পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, 'এখন ফান্ডের অবস্থা খারাপ,তাই...। অনেকটাই কর বাকি আছে। প্রায় ৫ কোটি টাকার ওপরে কর বাকি আছে। আশা করছি পরের মাস থেকে এটা মিটে যাবে।' তিনি জানান, অনলাইনে কর দেওয়ার ব্যবস্থা রয়েছে। এমনকী করে ছাড় দেওয়া হবে বলে পুরসভার তরফে প্রচারও চালান হয়েছে। যদিও তারপরেও কাজ হয়নি। এই পরিস্থিতিতে শুধু ক্যাজুয়ায় কর্মীদের দুই ভাগে বেতন দেওয়া হয়েচে বলেই জানান তিনি। জানা গিয়েছে, বর্তমান পুর বোর্ড দায়িত্ব নেওয়ার পরে খাল সংস্কার এবং রাস্তার আমূল সংস্কার - সহ একাধিক উন্নয়নমূলক কাজে বিপুল খরচ করেছে। যার জেরে কিছুটা নষ্ট হয়েছে আয় - ব্যয়ের ভারসাম্য। যদিও এই যুক্তি অবশ্য মানতে নারাজ বামপন্থীরা। তাঁদের পালটা দাবি, দৈনন্দিন পরিষেবা বজায় রাখা ছাড়া উল্লেখ করার মত নতুন কিছুই করেনি এই পুর বোর্ড। বরং পুরসভা আয় বাড়ানোর ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বলেই অভিযোগ বামেদের। আর তার জেরেই এই ঘাটতি বলে দাবি তাঁদের। এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, এলাকায় বহুতলের সংখ্যা অনেকটাই বেড়েছে, আগামীদিনে আরও বাড়বে। তাই এই পুর এলাকার অধীন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, যশোর রোডের অংশে বিজ্ঞাপন থেকে আয় আরও বাড়াই উচিত। এছাড়াও অনেক আবাসিক বাড়ি ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কাজে। সেক্ষেত্রে সম্পত্তিকরের যথাযথ মূল্যায়ন হলে নিশ্চিতভাবেই সেই সব সম্পত্তি থেকেও আয় বাড়বে বলেই মনে করছেন স্থানীয়রা।যদিও এই বিষয়ে পুর কর্তৃপক্ষের দাবি, মানুষের উপরে করের বোঝা চাপান হয়নি। কিন্তু তা সত্ত্বেও একের পর এক উন্নয়নের কাজ হচ্ছে, করের মূল্যায়ন হচ্ছে ও জোর দেওয়া হচ্ছে বকেয়া কর আদায়ের ওপরে। তবে বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছেন পুরসভার ক্যাজুয়াল কর্মীরা। এভাবে মাসের পর মাস চলতে থাকলে, সমস্যায় পড়তে হবে তাঁদের। যদিও পুরসভার মনে করছে আগামী মাসেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন দেখার কোনদিকে মোড় নেয় পরিস্থিতি।


from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/NCLMEKR

Sunday, January 21, 2024

1/21/2024 01:26:00 AM

মিইয়ে গেল বাঘেদের গর্জন, বিশ্বকাপে ভারতের কাছে ল্যাজেগোবরে বাংলাদেশ

চলতি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচেই বাংলাদেশকে তারা ৮৪ রানে হারিয়ে দিয়েছে। আর সেইসঙ্গে এই টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করল টিম ইন্ডিয়া। এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রান করে। এর জবাবে বাংলাদেশের গোটা দল ৪৫.৫ ওভারে ১৬৭ রানেই অলআউট হয়ে যায়।বাংলাদেশের বিরুদ্ধে ২৫১ রান রক্ষা করতে নেমে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। টিম ইন্ডিয়ার হয়ে সৌম্য পাণ্ডে একাই ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া মুসীর খান নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে রাজ লিম্বানি, অর্শিন কুলকার্ণি এবং প্রিয়াংশু মৌলিয়ার ঝুলিতে একটি করে উইকেট এসেছে। ব্যাট করতে নেমে বাংলাদেশ খুব একটা নজর কাড়তে পারেননি। একমাত্র মহম্মদ সাহেব জেমস ৭৭ বলে ৫৪ রান করেন। এছাড়া আরিফুল ইসলাম ৪১ রানের সঙ্গত দেন। অন্যদিকে টাইগারদের দুই ওপেনার আশিকুর রহমান এবং জিশান আলম ১৪ রান করে করেছেন।শুরুটা খারাপ করেছিল টিম ইন্ডিয়াওভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং পারফরম্যান্স শুরুর দিকে একেবারেই ভালো হয়নি। মাত্র ৩১ রানেই টিম ইন্ডিয়া জোড়া উইকেট হারায়। এরপর দলের ওপেনার আদর্শ সিং এবং অধিনায়ক উদয় সাহারণ দলের হাল ধরেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার স্কোর ১০০ পর্যন্ত টেনে নিয়ে যান। উদয় এবং আদর্শর মধ্যে তৃতীয় উইকেটে ১১৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। যদিও আদর্শ সিং ৭৬ রান করে আউট হয়ে যান।আদর্শ সিং ছাড়াও উদয় সাহারণ অসাধারণ একটি হাফসেঞ্চুরি করেন। উদয় এই ম্যাচে ৯৪ বলে ৬৪ রান করেন। এই ইনিংসে তিনি চারটে বাউন্ডারিও হাঁকিয়েছেন। এছাড়া টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার আরাবল্লী অবিনাশ এবং প্রিয়াংশু মৌলিয়া ২৩ রান করে করেছেন। শেষেবেলায় ২৬ রান করেন সচিন দাস। আর এভাবেই টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে একটা চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে।


from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/VpxfWhK

Saturday, January 20, 2024

1/20/2024 12:26:00 AM

মোক্ষম মুহূর্তে পেনাল্টি মিস, ডার্বির খলনায়ক পেত্রাতোস

মরশুমের তৃতীয় কলকাতা ডার্বিতে ফের জয়ধ্বনি দিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টকে তারা ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের শুরু থেকে মোহনবাগানকে বেশ আক্রমণাত্মক মেজাজেই দেখতে পাওয়া গিয়েছিল। এমনকী ম্যাচের প্রথম গোলটা এসেছিল সবুজ-মেরুন ব্রিগেডের পা থেকেই। কিন্তু তারপর ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। অধিনায়কোচিত পারফরম্যান্স করলেন ক্লেইটন সিলভা। এছাড়া একটি গোল করেছেন ডুরান্ড ডার্বির নায়ক নন্দকুমার শেখর। তবে এই হারের দায় মোহনবাগান সমর্থকদের একাংশ কিন্তু দলের তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোসের ঘাড়েই ঠেলে দিতে চাইছেন। তাঁদের কথায়, মোক্ষম সময়ে তিনি পেনাল্টি শট মিস না করলে হয়ত এই ম্যাচের ফলাফল আলাদাই হত।কী হয়েছিল ঘটনাটি?তখন কলকাতা ডার্বির প্রথমার্ধ একেবারে গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে। বক্সের মধ্যে হিজাজি হ্যান্ডবল করার কারণে কিয়ান নাসিরি পেনাল্টির আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন রেফারি। প্রথমার্ধের রেগুলেশন টাইমের পর অতিরিক্ত ৫ মিনিটে পেনাল্টি শট নিতে আসেন মোহনবাগানের তারকা ফুটবলার দিমি পেত্রাতোস। প্রথমবার তাঁর পেনাল্টি শট থেকে গোল হলেও, রেফারি পুনরায় শট নিতে বলেন। জানানো হয় নিয়ম লঙ্ঘন করেছেন পেত্রাতোস। কী নিয়ম লঙ্ঘন করলেন? আসলে, পেত্রাতোস শটটি মারার আগেই মোহনবাগানের দুই ফুটবলার হুগো বুমোস এবং রাজ বাসফোরে বক্সের মধ্যে ঢুকে পড়েন। এটা একেবারেই ফুটবলের নিয়ম বিরুদ্ধ ছিল। সেকারণেই তাঁকে আবার শট নিতে হয়।দ্বিতীয়বারও পেত্রাতোসের উপরেই আস্থা রেখেছিলেন ক্লিফোর্ড মিরান্ডা। কিন্তু, সেই আস্থার দাম দিতে পারলেন না পেত্রাতোস। তিনি একইদিকে আবারও শট মারেন। কিন্তু, বলটা গোলপোস্টে প্রতিহত হয়ে ফিরে আসে। মেরিনার্সরা সেই প্রতিহত হয়ে আসা বলে শট নেওয়া চেষ্টা করলেও আদতে কোনও লাভ হয়নি। বাগান সমর্থকদের একাংশের মতে, এই একটা হঠকারি সিদ্ধান্তই দলের মনোবল একেবারে ভেঙে দেয়। সেকারণে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে সেভাবে কোনও ঝাঁঝই দেখতে পাওয়া যায়নি। আর সেকারণে তাঁরা পেত্রাতোসকে খলনায়কের তকমা দিতে শুরু করেছেন। যদিও অনেকে আবার এই কঠিন সময়ে তাঁর পাশেও দাঁড়িয়েছেন।


from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/qDXsJfz

Tuesday, January 16, 2024

1/16/2024 12:27:00 AM

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! দেড় ঘণ্টা দাঁড়াল সরাইঘাট এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা

ফের দুর্ঘটনার সম্মুখীন সরাইঘাট এক্সপ্রেস। প্যান্টোগ্রেড আটকে গিয়ে বিপত্তি। প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল ট্রেন। চূড়ান্ত হয়রানি যাত্রীদের। সাঁইথিয়া স্টেশনের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেনটি। দেড় ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। জানা গিয়েছে, এদিন সাঁইথিয়া স্টেশনে কাছে রেল ব্রিজের নিচে ইঞ্জিনের প্যান্টোগ্রাফ আটকে যায়, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। সন্ধে ৭টা নাগাদ দাঁড়িয়ে যায় হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। রেলের পাশাপাশি দুর্ভোগে পড়ে সড়ক পথের যাত্রীদেরও। খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। শুরু করে দেওয়া হয় যান্ত্রিক ত্রুটি মেটানোর কাজ।প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল ট্রেনটি। সন্ধ্যায় ৭টা থেকে ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। সন্ধে ৭টা নাগাদ স্টেশনে ঢোকার সময় ব্রিজের সঙ্গে প্যান্টোগ্রাফ আটকে যায়। স্বাভাবিকভাবেই, দাঁড়িয়ে যায় আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি। পরে অন্য ইঞ্জিন এনে ট্রেনটি পিছিয়ে আনার চেষ্টা করা হয়। রাত সাড়ে ৮টা নাগাদ আপ সরাইঘাট এক্সপ্রেস ছাড়ে। বারবার রেল দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। একের পর এক দুর্ঘটনার জেরে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। গত বছরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও মুছে যায়নি। এরপরেও রাজ্যের একাধিক জায়গায় লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনে মাঝেমধ্যেই বিপত্তি ঘটছে। যাত্রীদের চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীরা। কিছুদিন আগেই আপ কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনের সঙ্গেও একই বিপত্তি ঘটে। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে বিপত্তি ঘটে। বহুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। হয়রানির শিকার হন যাত্রীরা। এর আগেও একাধিক ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।গতকালই হাওড়া লাইনে ট্রেন চলাচলে বিপত্তি ঘটে। হাওড়া-ব্যান্ডেল লাইনে হঠাৎ ফাটল দেখা যায়। মানকুন্ডু স্টেশনে রেল লাইনে ফাটল লক্ষ্য করা যায়। রবিবার ছুটির দিনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এদিন সকাল ন’টার নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। রেলের আধিকারিকদের খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় লাইন মেরামতির কাজ। এর ফলে বেশ কিছুক্ষণ জন্য ব‍্যহত থাকে হাওড়া – ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/ygWF8nL

Monday, January 15, 2024

1/15/2024 12:26:00 AM

ডার্বির আগে বড় জয়, মোহনবাগানকে টপকে শীর্ষে ইস্টবেঙ্গল

সুপার কাপের সুপার সানডেতে হাসি ফুটেছে কলকাতার ফুটবল সমর্থকদের। এই দিনে দুটো আলাদা আলাদা সময়ে খেলতে নেমেছিল ও ইস্টবেঙ্গল এফসি। শ্রীনিধি ডেকানকে হারিয়ে জিতেছে ইস্টবেঙ্গল আর অন্যদিকে হায়দরাবাদকে হারিয়েছে মোহনবাগান। দুই দলই সুপার কাপে পরপর দুটো ম্যাচ জিতে অপরাজিত রয়েছে। এবার সুপার কাপের নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষে থাকা দুটো দল যাবে পরের রাউন্ডে। সেই হিসেবে গ্রুপের শীর্ষ দুই স্থানের মধ্যে থাকতেই হবে। এক্ষেত্রে একটা পয়েন্ট মিস মানে সমস্যা বাড়বে। ফলে কোনও দলই পয়েন্ট মিস করতে চাইছে না। এই পরিস্থিতিতে লিগের শেষের দিকে দেখা হবে গোল পার্থক্য়। ফলে দলগুলোকে শুধু জিতলেই হবে না, গোলের ব্যবধানও এগিয়ে রাখতে হবে। আর সেখানেই এগিয়ে ইস্টবেঙ্গল। গ্রুপ A-তে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপের চারটে দলের প্রতিটা দলই দুটো করে ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো ম্য়াচ জিতে ৬ পয়েন্ট পেয়েছে। একই সংখ্যক পয়েন্ট হলেও গোল করার দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তারা মোট ৫টা গোল করেছে দুটো ম্যাচে। অন্যদিকে মোহনবাগান ৬ পয়েন্ট পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তারা গোল করেছে ৪টি। অর্থাৎ, গোল পার্থক্যের দিক থেকে গ্রুপের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে পরের ম্যাচ অর্থাৎ, ডার্বিতে ইস্টবেঙ্গল যদি না হারে তাহলেই তারা গ্রুপ শীর্ষে থেকে শেষ করবে। পয়েন্ট তালিকা দেখলে ডার্বির আগে কার্লোস কুয়াদ্রাত অনেকটাই শান্তিতে থাকতে পারবেন। কারণ দলের পারফরম্য়ান্স এখন ভালো, এরসঙ্গে রয়েছে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা গোল পার্থক্যের দিক থেকে। দ্বিতীয় ম্য়াচে ইস্টবেঙ্গল বাজে ফাউল না করলে তারা আরও এগিয়ে থাকত।দেখে নিন বাকি গ্রুপগুলোর ছবিগ্রুপ A বাদে আর কোনও গ্রুপের দলই একটির বেশি ম্যাচ খেলেনি। প্রতিটা দল একটি করে ম্যাচ খেলেছে। এরমধ্যে গ্রুপ B-র প্রথম দুই স্থানে রয়েছে যথাক্রমে কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসি। গ্রুপ C-র দুটো স্থানে রয়েছে যথাক্রমে মুম্বই সিটি ও চেন্নাইয়িন এফসি। গ্রুপ D-তে রয়েছে যথাক্রমে গোয়া ও ওডিশা এফসি। এই হিসেবে দেখলে শীর্ষ দুই স্থানে থাকা প্রতিটা দলই ISL-এর দল। আর বাকি আইলিগের দলগুলো তৃতীয় ও চতুর্থ স্থানে আছে।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/0lvf1Tp

Friday, January 12, 2024

1/12/2024 12:26:00 AM

বাস-অ্যাপ ক্যাবের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা, জেনে রাখুন বইমেলার খুঁটিনাটি

আগামী ১৮ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন হতে চলেছে। তবে সল্টলেকে বইমেলার যাওয়া এবং ফিরতি পথে চিন্তায় থাকেন দক্ষিণ কলকাতা এবং শহরতলির বাসিন্দারা। যাত্রীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা নিতে চলেছে রাজ্য পরিবহণ বিভাগ। প্রায় ২০০টি মতো স্পেশাল বাস চালাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বইমেলার খুঁটিনাটিএবার কিছুটা আগেই শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। ৪৭তম আন্তর্জাতিক বইমেলা এবার শুরু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি। শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। গোটা বইমেলার মধ্যে পাঠকরা দুটি শনিবার এবং দুটি রবিবার পাওয়া যাচ্ছে। পাশাপাশি, ২৩ জানুয়ারি এবং ২৬ জানুয়ারির ছুটি দুটিও মেলা ঘুরে দেখার সুযোগ পাবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভেবেই এবার মেলার দিনক্ষণ কিছুটা এগিয়ে এনেছে গিল্ড।পরিবহণের কী ব্যবস্থা?রাজ্যের পরিবহণ দফতর জানিয়েছে, বইমেলা প্রাঙ্গণ থেকে মোট ২০০টি বাসের ব্যবস্থা থাকবে। কলকাতার মোট ১৮টি জায়গায় পৌঁছে দেবে এই বাস। শিয়ালদহ, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, ঠাকুরপুকুর, গড়িয়া, কামালগাজি, টালিগঞ্জ মেট্রো, বারাসত, বালিহল্ট, বারুইপুর, ব্যারাকপুর, যাদবপুর, সাঁতরাগাছি, উল্টোডাঙা, রথতলা, বেলগাছিয়া এবং ডানকুনি পর্যন্ত বাস পরিষেবা পাবেন যাত্রীরা। সংশ্লিষ্ট স্থান থেকে যাত্রীদের বাসে বইমেলায় নিয়ে আসার ব্যবস্থা থাকবে। বাস স্ট্যান্ডের ব্যবস্থাসল্টলেকের করুণাময়ী এবং ময়ূখ ভবনের কাছে দুটি বাস স্ট্যান্ড করা হচ্ছে। বিকেল ৩টে থেকে রাত নয়টা পর্যন্ত সেখানে বাসের ব্যবস্থা রাখা হচ্ছে। স্বাভাবিক ভাবেই, মেলা শুরু এবং শেষের সময় বাস পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন সকলেই। বাস পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর জন্য প্রচারের ব্যবস্থা থাকছে। বিধাননগর পুলিশ এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। বাসের পাশাপাশি অনেকেই অ্যাপ ক্যাব বুক করে যাতায়াত করতে চান। তাঁদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। ময়ূখ ভবনের পিছনে বিধাননগর সুইমিং পুলের কাছে অ্যাপ ক্যাবের স্ট্যান্ড করা হচ্ছে । বইমেলা সম্পর্কে আরও কিছু তথ্যএ বছর বইমেলার থিম কান্ট্রি হল ব্রিটেন। ব্রিটেন ছাড়াও থাকছে অন্যান্য দেশের স্টল। অস্ট্রেলিয়া, পেরু, কলম্বিয়া, থাইল্যান্ড, ইতালি, স্পেন, বাংলাদেশের স্টল থাকছে বইমেলায়। এছাড়াও প্রায় ১২ বছর পর এবার বইমেলায় জার্মানির স্টল থাকছে। গত বছর বইমেলায় প্রায় ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এবার সেই রেকর্ড ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ছুটির দিন সংখ্যা বেশি থাকায় মেলায় ভিড় অনেকটাই বেশি হবে বলেও মনে করা হচ্ছে।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/sJTWOG2

Tuesday, January 9, 2024

1/09/2024 12:26:00 AM

রাজস্থানে বড় ধাক্কা BJP-র, করণপুরা উপনির্বাচনে হার মন্ত্রীর

ভোটে জেতার আগেই প্রার্থীকে স্থান দেওয়া হয়েছিল মন্ত্রিসভায়। কিন্তু উপনির্বাচনে হেরে গেলেন মন্ত্রী। রাজস্থানের করণপুরা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনারের কাছে হেরে গেলে বিজেপির সুরেন্দর পাল সিং টিটি। বিধানসভা নির্বাচনের এক মাসের মধ্যে মন্ত্রীর হার, বিজেপিকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিল। নির্বাচনে মন্ত্রী পরাজিত২০০ আসন বিশিষ্ঠ রাজস্থান বিধানসভার নিবার্চন অনুষ্ঠত হয়েছিল গত ২৫ নভেম্বর। সেই সময় ১৯৯ টি আসনে ভোটগ্রহণ করা হয়েছিল। ভোটের আগে করণপুরা আসনে কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যুতে স্থগিত রাখা হয়েছিল ভোটগ্রহণ। গত ৫ জানুয়ারি করণপুর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার ছিল উপনির্বাচনের ভোটগণনা। ক্ষমতা দখলের এক মাসের মধ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি। দলীয় প্রার্থী তথা মন্ত্রিসভার সদস্য সুরেন্দ্রর পাল সিং টিটি হেরে গেলেন কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনারের কাছে। বারো হাজারের বেশি ভোট জিতলেন কংগ্রেস প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনার পেয়েছেন ৯৪ হাজার ৯৫০ ভোট। মোট ভোটের ৪৮ শতাংশের বেশি। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী সুরেন্দ্রর পাল সিং টিটি পেয়েছেন ৮৩ হাজার ৬৬৬ টি ভোট। ভোট শতাংশে ৪২.৭৮। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন আম আদমি পার্টির পৃথ্বীপাল সিং। তিনি পেয়েছেন ১১ হাজার ৯৪০ ভোট।সংবাদ শিরোনামে উঠেছিল করণপুরা নির্বাচনের আগে করণপুর কেন্দ্রটি সংবাদের শিরোনামে উঠেছিল মরুরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ভজন লাল শর্মা শপথগ্রহণের পর। ভোটের আগেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছিল সুরেন্দ্রর পাল সিং টিটি-কে। দায়িত্ব দেওয়া হয়েছিল চারটি গুরুত্বপূর্ণ দফতরের। বিজেপির সরকারের এই সিদ্ধান্ত, সাংবিধানিক আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে বলে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছিল কংগ্রেস। করণপুরা কেন্দ্রের ভোটারদের প্রভাবিত করতে এই সিদ্ধান্ত বলে অভিযোগ করা হয়। কিন্তুর মন্ত্রীর হার বিজেপিকে চাপে ফেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।কংগ্রেসর অভিনন্দন বার্তা করণপুরা কেন্দ্রে জয়ের জন্য কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনারকে অভিনন্দন জানিয়েছেন রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসার। বিজেপির মুখ পুড়ল বলে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় করেছেন একটি পোস্ট। জয়ের জন্য রুপিন্দরকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-ও। বিজেপির অহংকারকে মানুষ উচিত শিক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। করণপুরা জেতায়, কংগ্রেসের আসন সংখ্যা ৬৯ থেকে বৃদ্ধি পেয়ে হল ৭০।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/Qcq7F2B

Sunday, January 7, 2024

1/07/2024 12:26:00 AM

'দেশের জন্য অবদান কী?' নোবেল জয়ীকে আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর

আগামী ৩১ জানুয়ারি ও অমর্ত্য সেনের জমি মামলার রায়। তার আগে নোবেল জয়ী অমর্ত্য সেনকে নজিরবিহীন আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর। কবিগুরুর সম্পত্তি নেবেন যদি তিনি ভেবে থাকেন, তাহলে সেটা ' নির্লজ্জতা' এবং 'অসভ্যতামি'। ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি বিবাদ এখনো অব্যাহত। বিশ্বভারতীর তরফে ১৩ ডেসিমেল জমি ফেরত চেয়ে করা হয়েছিল মামলা। আজ, শনিবার ছিল এই মামলার শুনানির শেষ দিন। আগামী 31 জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করবে আদালত। কিন্তু রায় ঘোষণার আগে আজকের সওয়াল জবাব শেষে অমর্ত্য সেনকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'শুরু থেকেই অমর্ত্য সেনের সব কিছুই মিথ্যে। ইকোনমিক্স এর উপর কোনওদিন নোবেল হয় না। এটা ব্যাংক অফ সুইডেন দিয়েছিল একটি কমিটি ফর্ম করে। যেটাকে উনি নোবেল বলে চালাচ্ছেন। আপনারা কেউ বলতে পারবেন ভারতবর্ষে ওনার অবদান কী আছে?' তিনি জানান, ভারতবর্ষে ওঁর অবদান শূন্য, আমি রিসার্চ করে দেখেছি। উনি বিশ্ববিদ্যালয় একটা ক্লাস পর্যন্ত কোনওদিন নেননি।সেখানে কবিগুরু আমাদেরকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। স্বদেশীদেরকে গান লিখে অনুপ্রাণিত করেছেন। তাঁদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছেন। তাঁর সৃষ্টিতে আমরা আজও উজ্জীবিত হয়ে আছি। আর তাই রবীন্দ্রনাথের সম্পত্তি রক্ষা করা আমার দায়িত্ব ছিল। সেই জায়গা থেকে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ওখানকার যারা অফিসার ছিলেন এস্টেট অফিসার বা অন্য যাঁরা অফিসার আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। উপাচার্যের হিসাবে ওঁর কর্তব্য ছিল রবীন্দ্রনাথের সম্পত্তি রক্ষা করা তাই উনি এই পদক্ষেপটি নিয়েছেন এখানে কোথাও কোন ভুল হয়নি। নোবেলজয়ী অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র সীমানাবর্তী জমি নিয়েই বিতর্ক তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। বিশ্বভারতী দাবি, মোট ১.২৫ একর জমি লিজ় দেওয়া হয়েছিল অমর্ত্যের প্রয়াত বাবা আশুতোষ সেনকে। স্বাভাবিকভাবেই, ১৩ ডেসিম্যাল জমি অমর্ত্য দেন ‘জবরদখল’ করে রয়েছেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যদিও ১.৩৮ একর জমিই অমর্ত্যের নামে মিউটেশন করা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। অমর্ত্য সেন জমি সংক্রান্ত সম্পূর্ণ রূপ সাহায্য করবে রাজ্য সরকার বলেও আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/fOReZyP

Friday, January 5, 2024

1/05/2024 02:26:00 AM

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, মুর্শিদাবাদে শিশুর মৃত্যু

বোমা ফেটে ঘটে গেল মর্মান্তিক র্ঘটনা। বিস্ফোরণে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামে। ঘটনায় শোকস্তব্ধ মৃত স্কুল ছাত্রের গোটা পরিবার-সহ এলাকাবাসী। মৃত ছাত্রের নাম মুকলেসুর রহমান। বয়স সাত বছর। জানা গিয়েছে, দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামের প্রাইমারি স্কুলের ছাত্র সে। অন্যান্য দিনের মতো এদিনও স্কুলে যায় সে। দুপুরে মিড ডে মিলের খাবার খাওয়ার পর স্কুলের আশেপাশে ছোটাছুটি করার সময় কুড়িয়ে পায় একটি গোলাকার বস্তু। বল ভেবে হাতে করে নিয়ে একটি দেওয়ালে ছুড়ে মারতেই ঘটে যায় বিস্ফোরণ। ভয়াবহ শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা তাতেই শিশুটির প্রাণ যায়। এদিকে বিকট আওয়াজ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। দেখতে পান ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে শিশুটির। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন মুকলেসুর রহমানের পরিবারের লোকজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুল চত্বরে কী ভাবে বোমা এল, তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। কে বা কারা ওই জায়গায় বোমা রেখে গেল, আশেপাশে কোথাও দুষ্কৃতীরা বোমা তৈরি করে কি না, সেই সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে স্কুলের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও রাজ্যে বিভিন্ন সময় এই ধরণের ঘটনা ঘটেছে। ২০২২ সালের নভেম্বর মাসে রেল লাইনের ধারে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় এক শিশুর। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। মৃত শিশুটির নাম ছিল নিখিল পাসোয়ান। গুরুতর আহত হয় মহেশ সাউ নামে আরও এক বালক। স্থানীয়দের অভিযোগ করেন, এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বেড়েছে। তাদের কারণে ওই ঘটনা ঘটে। তার আগে ২০২১ সলের মার্চ মাসেও একইভাবে মৃত্যু হয় আরও এক শিশুর। সেই ঘটনাটি ঘটেছিল বর্ধমান শহরের রসিকপুরে। সেই ঘটনাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে। আর এবার মুর্শিদাবাদ জেলাতেও ঘটে গেল একই ধরণের ঘটনা।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/teGBFsh
1/05/2024 01:28:00 AM

জেলার সিভিক ভলান্টিয়াদের অ্যাডহক বোনাস বৃদ্ধি, বড় সিদ্ধান্ত রাজ্যের

কলকাতার সঙ্গে সমতা রেখে রাজ্য পুলিশের অধীনস্ত সিভিক ভলান্টিয়ারদের বাৎসরিক অ্যাডহক বোনাস ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫,৩০০ টাকা করা হল। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। নবান্নের কর্তারা জানাচ্ছেন, রাজ্য পুলিশ এলাকায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানোর ব্যাপারে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল অনুমোদন দেওয়ার পরই সেই সিদ্ধান্ত কার্যকর করা হল। এই নিয়েই আগেই কিছুটা জলঘোলা হয়েছিল। রাজ্যের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছিল। সরব হয়েছিল বিরোধী দলগুলিও। স্বাভবিকভাবেই লোকসভা ভোটের আগে এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তে যারপরনাই খুশি সিভিকরা। উল্লেখ্য, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে রাজ্যে প্রায় ১ লাখ ২৫ হাজার সিভিক ভলান্টিয়ার রয়েছেন।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/ZgbcV6E
1/05/2024 12:27:00 AM

মার্চেই 4 শতাংশ ডিএ বাড়বে সরকারি কর্মীদের! রিপোর্টে জানা গেল বড় আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুসংবাদ। ফের বাড়তে পারে ডিএ। বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, কেন্দ্র 1 জানুয়ারি থেকে শুরু করে ছ' মাসের জন্য মহার্ঘ ভাতা (DA) 4 শতাংশ বৃদ্ধি করবে। তবে এই ঘোষণা মার্চ মাসে করা হতে পারে বলে জানানো হয়েছে। মার্চে ঘোষণা করা হলেও, জানুয়ারি থেকেই বকেয়া গণনা করা হবে।বিভিন্ন রিপোর্ট মোতাবেক, AICPI সূচক 139.1 শতাংশে পৌঁছেছে। এই সূচকের ভিত্তিতেই কেন্দ্র ডিএ- র হার নির্ধারণ করে। আগামী সময়ের মধ্যে এই সূচক আরও বৃদ্ধি পেলে কেন্দ্র মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে।মিডিয়া রিপোর্টের অনুসারে, সরকার যদি 4 শতাংশ ডিএ বৃদ্ধি করে সেক্ষেত্রে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে 50 শতাংশ। এর আগে 2023 সালের অক্টোবরেও 4 শতাংশ ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা করা হয়েছিল 46 শতাংশ। এই 46 শতাংশ ভাতা লাগু হয়েছে 1 জুলাই থেকে।

মহার্ঘ ভাতা বা ডিএ আসলে কী?

ডিএ হল কর্মীদের দেওয়া সরকারের একটি বিশেষ ভাতা। মুদ্রাস্ফীতির জেরে সরকারি কর্মীদের যাতে হাতে টাকার অভাব না ঘটে, সেদিকে নজর রেখেই এই ভাতা দেওয়া হয়। ফলে কর্মীদের হাতে ক্রয় ক্ষমতা থাকে।মহার্ঘ ভাতার মতোই পেনশনভোগীদেরও ভাতা দেওয়া হয়। একে বলা হয় মহার্ঘ ত্রাণ বা ডিআর। যখনই DR বৃদ্ধি পায়, তখন পেনশনভোগীদের মাসিক পেনশনও বাড়ে। DA মূল বেতনের শতাংশ হিসাবে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে এই ভাতা সংশোধন করলেও, সরকারের তরফে ঘোষণা করা হয় মার্চ ও সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে।

কতজন কর্মচারী 4% ডিএ বৃদ্ধিতে উপকৃত হবেন?

ডিএ বৃদ্ধির ফলে প্রায় 48.67 লাখ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 67.95 লাখ পেনশনভোগী উপকৃত হবেন। ডিএ এবং ডিআর উভয়ের জন্যই কেন্দ্রের রাজকোষ থেকে প্রতি বছর 12,857 কোটি টাকা খরচ হবে।2023 সালের অক্টোবরের আগে মার্চ মাসে ডিএ বৃদ্ধি হয়েছিল। সরকার তখনও মহার্ঘ ভাতা এবং ডিআর 4 শতাংশ বাড়িয়ে 42 শতাংশ করেছিল। পাশাপাশি, , মধ্যপ্রদেশ, ওড়িশা, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্য সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/SAsVuiR

Thursday, January 4, 2024

1/04/2024 12:26:00 AM

বাড়িতে ফোন করেই চরম সিদ্ধান্ত, করোনেশন ব্রিজ থেকে তিস্তায় ঝাঁপ যুবকের

সেবক ব্রিজ থেকে তিস্তায় ঝাঁপ দিল এক যুবক। নিখোঁজ যুবকের নাম গৌরাঙ্গ মণ্ডল(২৮)। রাত হয়ে যাওয়ায় যুবকের তল্লাশি শুরু করতে পারেনি বিপর্যয় মোকাবিলা বিভাগ। বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে এসে সেবক ব্রিজ থেকে ওই যুবক ঝাঁপ দিয়েছে বলে খবর। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ভেঙে পড়েছে পরিবার। কী জানা যাচ্ছে?বাড়িতে ফোন করে সেবকে তিস্তায় ঝাঁপ দিল এক যুবক। বুধবার বিকালে সেবকে করোনেশন সেতুর কাছে ঘটনাটি ঘটে। যদিও রাত হয়ে যাওয়ায় এদিন যুবকের খোঁজে তিস্তায় নামতে পারেনি বিপর্যয় মোকাবিলা দল। জানা গিয়েছে, ওই যুবকের নাম গৌরাঙ্গ মণ্ডল(২৮)। গৌরাঙ্গ শিলিগুড়ির শান্তিনগর এলাকার বিনয়মোড়ের বাসিন্দা। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বিকেলের দিকে বাড়িতে এক বোনকে ফোন করে। ফোনেই জানায়, যে সে আত্মহত্যা করতে যাচ্ছে। এরপরই তিস্তায় ঝাঁপ দেয়। জানা গিয়েছে, থেকে তিস্তায় ঝাঁপ দেয় ওই যুবক। স্থানীয়দের থেকে খবর পেয়ে সেবক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এদিকে যুবকের ফোন পাওয়ার পরই থেকে সেবকে রওনা দেয় তাঁর পরিবার। এদিন পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হয়।যদিও এদিন যুবকের খোঁজে তিস্তায় নামেনি বিপর্যয় মোকাবিলা দল। রাত হয়ে যাওয়ায় তিস্তায় নামতে পারেনি তাঁরা বলে জানানো হয়েছে। আগামীকাল সকালে তিস্তায় নামবে বিপর্যয় মোকাবিলা দল। পরিবার কী জানাচ্ছে?অন্যদিকে, যুবকের আত্মীয় চিত্ত মণ্ডল জানান, দুপুরে স্কুটি ও একটি ব্যাগ নিয়ে গৌরাঙ্গকে বাড়ি থেকে বের হতে দেখেছিলাম। কেন সে তিস্তায় ঝাঁপ দিল বুঝে পাচ্ছিনা। বাড়িতে কোনও ঝামেলা ছিল না। যুবক মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবার সূত্রে খবর। তবে প্রেম সম্পর্কিত কিংবা পারিবারিক ঝামেলার জেরে সে আত্মঘাতী হয়েছে কিনা তা জানা যায়নি। সকালেই উদ্ধার কার্য শুরু হবে বলে জানা গিয়েছে।পরিবারের সদস্যের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন তাঁদের পরিবারের ছেলে এমন সিদ্ধান্ত নিল সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলেটি কোনও মানসিক যন্ত্রণায় ছিল কিনা সেটা ঘেঁটে দেখা হচ্ছে। কাল সকাল হলেই তিস্তায় উদ্ধার কার্য শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে উৎকণ্ঠায় রয়েছে পরিবার। ছেলেকে আর ফিরে পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/KEqAC0V

Sunday, December 31, 2023

12/31/2023 01:26:00 AM

বন্ধ হচ্ছে গুগল পে, ফোনপে-র প্রচুর অ্যাকাউন্ট! কড়া সিদ্ধান্ত মোদী সরকারের

, ফোন পে, পেটিএম বা ভিম ব্যবহারকারীদের জন্য জরুরি খবর। 31 ডিসেম্বরের পর অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন UPI আইডি। আসলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI) -এর তরফে পেমেন্ট অ্যাপগুলিকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত এক বছরেরও বেশি সময় ধরে লেনদেন না হওয়া UPI আইডিগুলিকে নিষ্ক্রিয় করতে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, UPI ব্যবহারকারীরা তাঁদের পুরনো ফোন নম্বর বদলে আবার নতুন নম্বর দিয়ে UPI খোলেন, সেক্ষেত্রে পুরনো নম্বরে UPI অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলেও, লেনদেন থাকে না। এমন অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর নিয়ম অনুসারে টেলিকম সংস্থাগুলি 90 দিন পরে কোনও নতুন গ্রাহককে, নিষ্ক্রিয় হওয়া মোবাইল নম্বর ইস্যু করতে পারে। এরফলে, ব্যবহারকারী যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বদলে না ফেলেন, তবে UPI এর যুগে, একজনের ফোন নম্বরে পাঠানো টাকা, অন্য ব্যক্তির কাছে চলে যেতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সরকার।

অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে UPI ব্যবহারকারীকে কী করতে হবে?

, , Paytm বা অন্য যেকোন অ্যাপ সহ যেকোনও UPI অ্যাপের ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের আইডিতে এক বছরের মধ্যে কোনও লেনদেন হয়েছে। পাশাপাশি, UPI আইডিগুলো কোন নম্বরে খোলা হয়েছে, তাও যাচাই করে নিতে হবে। সেই নম্বর এখনও ব্যবহার করছেন কিনা, তা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

NPCI-এর নির্দেশ কী রয়েছে?

NPCI সার্কুলার টিপিএপি এবং পিএসপি ব্যাঙ্কগুলিকে UPI আইডি, সংশ্লিষ্ট UPI নম্বর এবং গ্রাহকদের ফোন নম্বর পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে। যে নম্বরগুলোর UPI আইডি থেকে এক বছরের জন্য কোনও আর্থিক বা অ-আর্থিক লেনদেন করা হয়নি, সর্বাগ্রে সেই মোবাইল নম্বরগুলোর সংযোগ UPI এর সঙ্গে বিচ্ছিন্ন করা হবে। যদিও পরবর্তীতে কোনও ব্যক্তি যদি আবার UPI অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে তাদের UPI অ্যাপে আবার রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে তাঁরা নিজেদের UPI পিন ব্যবহার করে লেনদেন চালিয়ে যেতে পারে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/I0ZkPTS

Saturday, December 30, 2023

12/30/2023 01:27:00 AM

অমৃত ভারত এক্সপ্রেসে বুকিং শুরু, মালদা টাউন থেকে ট্রেন ছাড়বে কখন?

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে জল্পনা সত্যি করে মালদা টাউন স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। ইতিমধ্যেই মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে নতুন ট্রেন। 42 ঘন্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেনটি। সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে 130 কিমি। তবে গড় গতিবেগ হবে বেশ কিছুটা কম।রেলের প্রদত্ত তথ্য অনুযায়ী, এই অমৃত ভারত এক্সপ্রেসে কোনও এসি কামরা নেই। মোট 22 টি কামরার মধ্যে 8 টি থাকছে জেনারেল কামরা ও বাকিগুলো স্লিপার কোচ। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিয়ে একাধিক সুবিধা রাখা হয়েছে এই ট্রেনে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

অমৃত ভারত এক্সপ্রেসের টাইম টেবিল জানুন

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল 8:50 মিনিটে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। মঙ্গলবার ভোর 3 টের সময় সেটি পৌঁছবে বেঙ্গালুরুতে। আবার অন্যদিকে বেঙ্গালুরু থেকে রবিবারে 13:50 মিনিটে ছাড়বে অমৃত ভারত। সেটি মালদা এসে পৌঁছবে মঙ্গলবার 11টায়। এক্ষেত্রে সময় লাগছে 42 ঘণ্টা। সপ্তাহে একদিন করে এই পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। আপাতত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার থেকেই এই ট্রেনের টিকিট বুকিং শুরু হবে। 22 টি কোচের মধ্যে স্লিপার ও জেনারেল কোচের মধ্যে ভাগ থাকলেও কোচগুলো সবই অত্যাধুনিক।বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের দিকে খেয়াল রেখে ট্রেনের ভিতরে বিশেষ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। পা দিয়েই সুইচ টিপলেই কল থেকে বেরোবে জল। এরফলে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা সুযোগ পাবেন। শুক্রবার মালদা টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে। উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও ইংরেজ বাজারের বিধায়ক রূপা মিত্র চৌধুরী। দেশের মধ্যে দ্বিতীয় এই চলবে মালদা থেকে। নতুন এই 'অমৃত ভারত' এক্সপ্রেস মালদা টাউন স্টেশনের মুকুটে নতুন পালক হিসেবেই গণ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবগতরা। শনিবার এই ট্রেনটির উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/Wo87bdE
12/30/2023 12:26:00 AM

জামিনের আবেদন নাকচ, জেলে থাকতে হচ্ছে অভিযুক্ত চিকিৎসক কাঞ্চন ধারাকে

রোগী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কাঞ্চন ধারার জামিন নাকচ হল আদালতে। শুক্রবার এই মামলার শুনানি ছিল। অভিযুক্ত চিকিৎসককে ১৪ দিনের জেল হেফাজত শুক্রবার জামিনের আবেদন জানানো হলেও তা খারিজ করে দেওয়া হয়। আগামী ২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। চিকিৎসক কাঞ্চন ধারার জামিনের আবেদন নিয়ে দফায় দফায় চলে নাটক। বৃহস্পতিবারের পর শুক্রবারও দিনভর শুনানি শেষে জামিন নাকচ করে দিলেন মেদিনীপুর আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার সেই মামলার শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ, প্রভাবশালী চিকিৎসক প্রভাব খাটাতে পারে মামলায়। প্রভাবিত হতে পারে সাক্ষী। সেই কারণকে সামনে রেখে জামিন না মঞ্জুর করে দেন মেদিনীপুর আদালতের সিজিএম।গত সেপ্টেম্বর মাসে মেদিনীপুর শহরের বেসরকারি নার্সিংহোম এক রোগিনীর মৃত্যু ঘটে। সেই মহিলার চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে কাঞ্চন ধারার বিরুদ্ধে। ১১ই জানুয়ারি পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুক্রবার মেদিনীপুর আদালতে নতুন করে জামিনের আবেদন জানানো হয় চিকিৎসক কাঞ্চন ধারা এবং মেদিনীপুর শহরের অন্যান্য চিকিৎসকদের তরফে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সাওয়াল জবাবের পর শুক্রবার ফের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, ২ জানুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন মৃতার ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিক রিপোর্ট তলব করা হয়েছে আদালতের তরফে। চিকিৎসকের গ্রেফতারি ও জামিনের আবেদন ঘিরে যেভাবে দফায় দফায় নাটক চলছে তা রীতিমতো নজিরবিহীন বলেই মনে করছেন আইনজীবীরা।জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে রোগিণী দিপালী খামরুই(৫২) ডাঃ কাঞ্চন ধারার চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের নির্দেশে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। এরপর ২২ সেপ্টেম্বর ওই চিকিৎসকের অধীনে জরায়ুতে টিউমারের অপারেশন হয়৷ তবে অস্ত্রোপচারের পর রোগিণীর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে আইসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়। রোগিণীর পরিবার অভিযোগ জানায়, বারবার বিষয়টি চিকিৎসক কাঞ্চন ধারাকে জানানো হলেও তিনি একবারও আসেননি। তাঁর পরিবর্তে অন্য চিকিৎসকেরা রোগিণীর চিকিৎসা করেন বলে দাবি করা হয়েছে৷ অবস্থা বেগতিক দেখে তাঁরা পুনরায় সেই রোগিণীর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে রোগিণীর মৃত্যু হয়। এরপরেই ওই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হন রোগিণীর পরিজনেরা।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/p6Yh4rQ

Friday, December 29, 2023

12/29/2023 12:26:00 AM

মালদা থেকেই ছুটবে অমৃত ভারত, শনিবারেই উদ্বোধনে খোদ প্রধানমন্ত্রী

দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি পেতে চলেছে বাংলা! শনিবারই এই নতুন এক্সপ্রেসের উদ্বোধন করা হবে বলে রেলের সূত্রে জানানো হয়েছে। এই উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি 6 টি বন্দে ভারত ও নতুন তৈরি বিমান বন্দর এবং রেল স্টেশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।পিআইবি- র বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, বেলা 11 টা বেজে 15 মিনিটে অমৃত ভারত, বন্দে ভারত এক্সপ্রেস ও অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে বেলা 12 টা বেজে 15 মিনিটে তিনি উদ্বোধন করবেন নতুন বিমান বন্দরের।

কোন কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলবে?

শনিবার একইসঙ্গে 6 টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে। শ্রীমাতা বৈষ্ণ দেবী কাটরা- নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, অমৃতসর- দিল্লি, কোয়েম্বাটুর- বেঙ্গালুরু ক্যান্ট, ম্যাঙ্গালোর- মাড়গাঁও , জালনা- মুম্বই এবং অযোধ্যা- আনন্দ বিহার টার্মিনাল রুটে চালানো হবে এই নয়া 6 বন্দে ভারত এক্সপ্রেস।

কোন কোন রুটে চলবে অমৃত ভারত এক্সপ্রেস?

বন্দে ভারতের পাশাপাশি উদ্বোধন করা হবে দু'টি অমৃত ভারত এক্সপ্রেসও। এর মধ্যে প্রথম ট্রেনটি চলবে দ্বারভাঙা- অযোধ্যা- আনন্দ বিহার টার্মিনালের মধ্যে। অন্যদিকে, দ্বিতীয় ট্রেনটি চলবে মালদা টাউন- বেঙ্গালুরু স্টেশনের মধ্যে। অর্থাৎ প্রথম উদ্বোধন করা দু'টি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি চলবে বাংলা থেকেই। বিশেষ বিষয় হল, অমৃত ভারত ট্রেন হল একটি এলএইচবি পুশ পুল ট্রেন। এটি একটি নন এসি ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের দুই দিকেই দুটি লোকোমোটিভ রয়েছে, যা ট্রেনের গতিকে আরও বৃদ্ধি করতে সহায়ক হবে। পাশাপাশি যাত্রীরা যাতে, এই ট্রেনে আরামে সফর করতে পারেন সেদিকে নজর দিয়ে ট্রেনে আকর্ষণীয় ডিজাইনের সিট, লাগেজের ব়্যাক, মোবাইল স্ট্যান্ড- সহ মোবাইল চার্জিং এর ব্যবস্থা, এলইডি লাইট, সিসিটিভি, পাবলিক ইনফরমেশন সিস্টেম ইত্যাদিও রাখা হয়েছে।

অযোধ্যা ধাম রেল স্টেশন

এদিন ট্রেন উদ্বোধন করার পাশাপাশি অযোধ্যা ধাম রেল স্টেশনও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। 240 কোটি টাকারও বেশি ব্যয়ে এই রেল স্টেশন তৈরি করা হয়েছে। ত্রিতল বিশিষ্ট রেল স্টেশন বিল্ডিংটিতে থাকবে লিফট, এসকেলেটর, ফুড প্লাজার মতো ফিচার। এছাড়াও, স্টেশনে ক্লোক রুম, চাইল্ড কেয়ার রুম, ওয়েটিং হলেরও ব্যবস্থা করা হয়েছে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/39SALio

Tuesday, December 26, 2023

12/26/2023 02:26:00 AM

বাবা শ্রমিক, নুন আনতে ফুরোয় পান্তা! চেনেন নাইট ব্রিগেডের নয়া সাকিবকে?

২০২৪ আইপিএল নিলাম তখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় আচমকাই নামটা ঘোষণা করলেন নিলামদার মল্লিকা সাগর। আর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে যে সাকিবকে দলে নিয়েছে । অনেকেই প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাই মনে করেছিলেন। কিন্তু, সময় এগোতেই গোটা বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে উঠল। বিহারের গোপালগঞ্জ জেলায় ততক্ষণে উচ্ছ্বাসের বন্যা বইতে শুরু করেছে। কারণ তাদের ঘরের ছেলে সাকিব হুসেনকে ২০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিহার থেকে ঈশান কিষান এবং মুকেশ কুমারের পর এবং ২০২৪ আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন। পাশাপাশি গোপালগঞ্জের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি নিজের জেলার নাম আরও উজ্জ্বল করলেন।একেবারে শেষ মুহূর্তে দলে নেয় কলকাতা নাইট রাইডার্সগত ১৯ ডিসেম্বর একেবারে সকাল থেকেই সাকিবের ঘরভর্তি লোক মোবাইল হাতে অপেক্ষা করছিলেন। বিকেলের পর তো সাকিব নিজেও আশা ছেড়ে দিয়েছিলেন যে এবার বোধহয় তাঁর ভাগ্যের চাকা ঘুরল না। কিন্তু, ঠিক সেইসময়ই হয় ঘোষণাটি। তাঁকে ২০ লাখ টাকার বেস প্রাইসেই দলে নেয়। এরপর তাঁর বাড়ির বাইরে ডিজে বাজতে শুরু করে এবং আতশবাজির রোশনাইও দেখতে পাওয়া যায়। সকলেই একে অপরকে মিষ্টি খাওয়াতে শুরু করেন।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ আইপিএল নিলামের ফাইনাল লিস্টে বিহার থেকে ২ ক্রিকেটারের নাম ছিল। একজন সাকিব হুসেন এবং অপরজন বিপিন সৌরভ। এই দুজনেই বেস প্রাইস ২০ লাখই ছিল। কিন্তু, সাকিবকে কেকেআর সুযোগ দেয়, অন্যদিকে বিপিন থেকে যান আনসোল্ড।জেনে নিন সাকিব হুসেনের পরিচয় :ডানহাতি জোরে বোলার সাকিব হুসেন আইপিএল টুর্নামেন্টে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছে। চেন্নাই সুপার কিংস দলে নেট বোলার হিসেবে কাজ করেছেন। মহেন্দ্র সিং ধোনিকেই তিনি আদর্শ ক্রিকেটার বলে মনে করেন। সাকিবের বাবা আলি আহমেদ হুসেন পেশায় একজন শ্রমিক। চার ভাইয়ের মধ্যে সাকিব তৃতীয়। বাবা আলি আহমেদ হুসেনের কথা অনুযায়ী, ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি একটা আলাদা ঝোঁক ছিল সাকিবের। মিঞ্জ স্টেডিয়ামে দৌড়তে যেতেন নিয়মিত। সেখানেই অন্য ক্রিকেটারদের দেখে ওর মধ্যে এই খেলার শখ জাগে। বরাবরই একজন বড় ক্রিকেটার হয়ে পরিবার এবং দেশের নাম উজ্জ্বল করতে চাইতেন।ইন্টার অবধি পড়াশোনা করার পর সাকিব ক্রিকেট দুনিয়ায় পা রাখেন। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান। ক্রিকেট খেলা এতটাই ভালোবাসে যে বাড়ি থেকে ৫০ কিলোমিটার দুরে সাইকেল চালিয়ে অনুশীলন করতে আসতেন। সাইকেল না থাকলে পায়ে হেঁটে এই একই দুরত্ব অতিক্রম করে আসতেন। শেষপর্যন্ত নিজের জেদের দাম পেলেন তিনি।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/9ANkWDr