ফের দুর্ঘটনার সম্মুখীন সরাইঘাট এক্সপ্রেস। প্যান্টোগ্রেড আটকে গিয়ে বিপত্তি। প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল ট্রেন। চূড়ান্ত হয়রানি যাত্রীদের। সাঁইথিয়া স্টেশনের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেনটি। দেড় ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। জানা গিয়েছে, এদিন সাঁইথিয়া স্টেশনে কাছে রেল ব্রিজের নিচে ইঞ্জিনের প্যান্টোগ্রাফ আটকে যায়, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। সন্ধে ৭টা নাগাদ দাঁড়িয়ে যায় হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। রেলের পাশাপাশি দুর্ভোগে পড়ে সড়ক পথের যাত্রীদেরও। খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। শুরু করে দেওয়া হয় যান্ত্রিক ত্রুটি মেটানোর কাজ।প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল ট্রেনটি। সন্ধ্যায় ৭টা থেকে ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। সন্ধে ৭টা নাগাদ স্টেশনে ঢোকার সময় ব্রিজের সঙ্গে প্যান্টোগ্রাফ আটকে যায়। স্বাভাবিকভাবেই, দাঁড়িয়ে যায় আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি। পরে অন্য ইঞ্জিন এনে ট্রেনটি পিছিয়ে আনার চেষ্টা করা হয়। রাত সাড়ে ৮টা নাগাদ আপ সরাইঘাট এক্সপ্রেস ছাড়ে। বারবার রেল দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। একের পর এক দুর্ঘটনার জেরে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। গত বছরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও মুছে যায়নি। এরপরেও রাজ্যের একাধিক জায়গায় লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনে মাঝেমধ্যেই বিপত্তি ঘটছে। যাত্রীদের চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীরা। কিছুদিন আগেই আপ কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনের সঙ্গেও একই বিপত্তি ঘটে। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে বিপত্তি ঘটে। বহুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। হয়রানির শিকার হন যাত্রীরা। এর আগেও একাধিক ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।গতকালই হাওড়া লাইনে ট্রেন চলাচলে বিপত্তি ঘটে। হাওড়া-ব্যান্ডেল লাইনে হঠাৎ ফাটল দেখা যায়। মানকুন্ডু স্টেশনে রেল লাইনে ফাটল লক্ষ্য করা যায়। রবিবার ছুটির দিনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এদিন সকাল ন’টার নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। রেলের আধিকারিকদের খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় লাইন মেরামতির কাজ। এর ফলে বেশ কিছুক্ষণ জন্য ব্যহত থাকে হাওড়া – ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/ygWF8nL
No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.