গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আগামী ২৭ এপ্রিল অস্ট্রেলিয়াতে তাকে এ পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর আসন্ন অস্ট্রেলিয়া সফর সম্পর্কে মঙ্গলবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী একথা জানিয়েছেন।![]()
তিনি বলেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগামী ভূমিকা বিশ্বে জোরালোভাবে প্রতিষ্ঠিত করবে। এর আগে গত বছর জাপানের প্রধানমন্ত্রী শিনবো আবে এ পুরস্কার পান।
প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর সম্পর্কে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ‘গ্লোবাল সামিট অব উইমেন ২০১৮’ এ অংশগ্রহণের জন্য আগামী ২৬ এপ্রিল তিনি অস্ট্রেলিয়া সফর করবেন। এ সামিটে অংশগ্রহণ ছাড়াও ২৮ এপ্রিল তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
The post গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS.
from 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS https://ift.tt/2HSQIkR

য়ে যাওয়ার সময় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খাগড়াছড়ির গুইমারায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা সদর উপজেলার পৌর এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে চার শিক্ষার্থী আহত হয়েছে।
চলছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি লিগের জয়জয়কার। ইংল্যান্ডের ছিল কাউন্টিভিত্তিক টি-টুয়েন্টি লিগ। তারপরও দেশটি ১০০ বলের নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট চালু করার কথা ভাবছে। অস্ট্রেলিয়া এমন কিছু না করলেও তাদের বর্তমান লিগটিতেই আনছে পরিবর্তন। দেশটির বিগ ব্যাশ বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টুয়েন্টি লিগ। কিন্তু এবারের অস্ট্রেলিয়ান গ্রীষ্মে টুর্নামেন্টটিতে বাড়ছে ম্যাচের সংখ্যা। আর তাতে বেজায় অসন্তুষ্ট অজি ক্রিকেট গ্রেট শেন ওয়ার্ন। তার মতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও খেলোয়াড়দের বিভেদ এবং অর্থলোভ এই চমৎকার টুর্নামেন্টে ম্যাচ বাড়ার কারণ। মূলত বোর্ডকে দায়ী করলেও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দোষের কথাও বলেছেন সাবেক এই লেগি।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ২০ ছাত্রীকে বৃহস্পতিবার মধ্যরাতে হল ত্যাগে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে হল প্রশাসনের বিরুদ্ধে।
ডেস্ক রিপোর্ট: লন্ডনে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলা চালিয়েছে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওয়েস্টমিনস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।