Breaking News

Tuesday, April 24, 2018

বিমানবন্দর সড়কের পাশে অচেতন হয়ে পড়েছিল মেয়েটি

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়কের পাশে অচেতন হয়ে পড়েছিল এক তরুণী। পরে মেয়েটিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের ধারণা, চলন্ত সিএনজি থেকে ওই তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে কে বা কারা তাকে ফেলে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া বলেন, সোমবার রাত পৌনে ১০টায় বিমানবন্দর আর্মড পুলিশ

ব্যাটালিয়নের (এপিবিএন) একজন সদস্য মেয়েটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই তরুণীকে হাসপাতালে পাঠায়।বর্তমানে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরনে ছিল কালো ফতুয়া, জিন্স ও কেডস।বিমানবন্দর থানার এসআই শ্রীদাম চন্দ্র রায় বলেন, মেয়েটি তার নাম তানিয়া বলেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

The post বিমানবন্দর সড়কের পাশে অচেতন হয়ে পড়েছিল মেয়েটি appeared first on 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS.



from 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS https://ift.tt/2HUFH2H

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.