দোয়াজ্জেন মন্ডল, স্টিং নিউজ, এন্টারটেইনমেন্ট ড্রক্স: গত কয়েক মাস আগেই হাইপ্রোফাইল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিরাট অনুষ্কা জুটি। তার আগে এটি ছিল সানিয়া মির্জা ও শোয়েব মালিকের দখলে। ২০১০ সালে টেনিস সুন্দরী বিয়ে করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে।
অষ্টম বিবাহবার্ষিকী পালনের দুই সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে সুখী দম্পতির ভক্তদের জন্য সুখবর, তাঁদের ঘরে আসছে নতুন অতিথি। চলতি বছর অক্টোবরেই মা হতে যাচ্ছেন সানিয়া মির্জা। সানিয়া নিজেই জানিয়েছেন এ সুখবর। সানিয়ার বাবাও নিশ্চিত করেছেন সে খবর।
সানিয়ার টুইটার অ্যাকাউন্টেও পাওয়া গিয়েছে তাঁর মা হতে যাওয়ার ইঙ্গিত। ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টুইট করেছেন, ‘বেবি মির্জা-মালিক। গোয়ায় টেনিস ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে সানিয়া বলেছিলেন ‘আমাদের বাচ্চার নামে মির্জা ও মালিক দুটিই থাকবে। শোয়েব চাচ্ছে মেয়ে হোক।’
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2K8RZFe

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.