ঋদ্ধি ভট্টাচার্য ও অয়না চ্যাটার্জি: বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলা যেতেই পারে, ভারতের মতো দেশকে পুঁজিবাদ নিজের কুক্ষিগত করেছে। সমাজ ব্যবস্থা এমনই হয়ে উঠেছে যা ধনীকে আরও ধনী আর গরীবকে আরও গরীব হতে ইন্ধন জোগাচ্ছে। কিংবা বলা যায়, হার্ডল রেসের মতো গরীব থেকে ধনী হওয়ার পথে, এই ধাপগুলোই এক একটা পাঁচিলের মতো বিদ্যমান রয়েছে। এমনই একটি ভাবনা উঠে এল “পাঁচিল” নামক একটি স্বল্পদীর্ঘ ছবিটিতে।
ছবিটির পরিচালনায় ছিলেন ঋচিক কর।এছারাও অভিনয় করেছেন গুঞ্জন সাহা,তানিশা তালুকদার,পবাকসুদ্ধা হাজ্রা দত্ত ও ঋচিক মুখার্জি। সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশনের প্রচেষ্টা খুবই প্রশংসনীয়, তবে চিত্রনাট্য ও আলোকসজ্জার প্রতি আরও ধ্যান দেওয়া হলে বিষয়টি আরও সুন্দরভাবে দর্শকের কাছে উপস্থাপিত করা যেতে পারতো।
এছাড়াও এই চলচ্চিত্রটির মাধ্যমে একটি ভালো সন্দেশও পৌঁছে দিতে চেয়েছেন পরিচালক, তা অবশ্যই প্রশংসাযোগ্য।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2Jirmwr

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.