Breaking News

Tuesday, April 24, 2018

এক উদীয়মান খেলোয়ারের অকাল প্রয়ানে শোকস্তব্ধ কল্যাণী

কমল দত্ত,নদিয়া: ক্রিকেট খেলতে গিয়ে গতকাল বিকেলে ব্যাটের আঘাতে নদীয়ার কল্যানীর এক বেসরকারি কলেজের ছাত্র কৌশিক আচার্য্যের মৃত্যু হয়। ক্রিকেট খেলার সময় কৌশিক উইকেট কিপিং করছিল। ব্যটসম্যান বল মারতে গিয়ে তা ফস্কে যায় এবং ব্যাটের বারি এসে পড়ে কৌশিকের মাথায়।গুরুতর আহত অবস্থায় তাকে কল্যানী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। কৌশিক আচার্যের মরদেহ সোমবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শোকাহত কৌশিকের বাবা দেবানন্দ আচার্য এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2K92B73

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.