Breaking News

Tuesday, April 24, 2018

কবি বেলাল চৌধুরী আর নেই

ডেস্ক রিপোর্ট: একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার পর চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে ফেলে তাকে মৃত ঘোষণা করেন।

ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কবি।কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।কবি বেলাল চৌধুরী ট্রনিক কিডনি ডিজিজ, রক্তশূন্যতা ও হাইপোথাইরোটিজসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক বেলাল চৌধুরী ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদক ছিলেন। রূপালী গ্রুপের ‘সাপ্তাহিক সন্দ্বীপ’ পত্রিকাটিও সম্পাদনা করতেন তিনি।

বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে তিনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’ এ কাজ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- নিষাদ প্রদেশে, আত্মপ্রতিকৃতি, স্থিরজীবন ও নিসর্গ, স্বপ্নবন্দী’, সেলাই করা ছায়া, কবিতার কমলবনে, যাবজ্জীবন সশ্রম উল্লাসে ও বত্রিশ নম্বর।

সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পান। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও।

The post কবি বেলাল চৌধুরী আর নেই appeared first on 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS.



from 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS https://ift.tt/2FcfxFv

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.