Breaking News

Monday, April 23, 2018

শাহরুখ খানের বাড়ির পাশে সোনম কাপুরের বিয়ে

sonam kapurবিনোদন ডেস্ক: বেশ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাজতে চলেছে বলিউডের জনপ্রিয় নায়িকা সোনম কাপুরের বিয়ের বাদ্য। বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেছে। এবার আর চলচ্চিত্রের প্রয়োজনে নয়, সত্যি সত্যি বধু সেজে রাজপুত্রের ঘোড়াই চড়ে শ্বশুরবাড়ি যাবেন সোনম। মজার ব্যাপার হল মুম্বাইয়তে বলিউড সুপার স্টার শাহরুখ খানের বাড়ি মান্নাতের পাশেই নাকি সোনমের মাসি কবিতা সিংহের ব্যান্ডার হেরিটেজ বাংলোতে বানানো হচ্ছে ছাদনাতলা।

বলিউড পাড়া উৎসব মুখর হবে। নায়িকার বিয়ের বাজনা বাজবে। হই হুল্লোড় হবে। কবে? না, খুব বেশি দেরি নেই আবার মে মাসের ৭ কিংবা ৮ তারিখেই বসতে চলেছে সোনমের বিয়ের আসর। মাত্র আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

বিয়ের তোড় জোড়টা নাকি ভাল ভাবেই শুরু হয়েছে। কন্যা মেহদীতে হাত রাঙাবে কোথায়? ঠিক হয়েছে সেটাও। নায়িকা সোনম কাপুরের বাড়ির পাশেই ব্যাঙ্কোয়েট হলে হাজ জুড়ে মেহদী পড়বেন তিনি। বলিউডের প্রায় সব নায়িকারায় এখানেই আসেন মেহদীতে হাত রাঙাতে। গানের সুরে সুরে ভরে থাকবে চারপাশ। সংগীতের আয়োজন করা হচ্ছে সাহারা মুম্বইয়ের ‘দ্যা লীলা’ ফাইভস্টার হোটেলে।

সোনম ব্যস্ততা এখন বিয়ে কেন্দ্রিক। বিয়ের শপিংয়ে ভীষণ ব্যস্ত সুন্দরী। নায়িকাকে বিয়ের পোশাকে দেখার অপেক্ষায় দিন কাটছে ভক্তদের। সোনমকে বলিউডের ‘মোস্ট স্টাইলিশ’ অভিনেত্রী বলা হয়। কিছুদিন আগেই ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে তার সম্পর্কের কথা ছড়ায়। সে নিয়ে অবশ্য জল ঘোলা করেননি দুজনের কেউই। নিজেরাই স্বীকার করেছেন প্রেম করছেন বলে। দুজনের পরিবারের সম্মতিতে তারা বিয়ে করছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোনম-আনন্দ আহুজার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাত্র ৩০০ অতিথি। তাদের মধ্যে সোনম ও তার বাবা অনিল কাপুরের চলচ্চিত্র জীবনের বন্ধু-সহকর্মীরাও থাকবেন।

The post শাহরুখ খানের বাড়ির পাশে সোনম কাপুরের বিয়ে appeared first on 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS.



from 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS https://ift.tt/2HIqcNC

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.