Breaking News

Thursday, April 19, 2018

লন্ডনে ক্রীড়া উপমন্ত্রী জয়ের ওপর হামলা

arif khan joyডেস্ক রিপোর্ট: লন্ডনে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলা চালিয়েছে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওয়েস্টমিনস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মারুফ ও বাপ্পি নামে দুজনকে আটক করেছে লন্ডন পুলিশ।

জানা গেছে, বিকালে দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারে সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সময় কনফারেন্স সেন্টারের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অন্যদিকে কনফারেন্স সেন্টারের বাইরে বিক্ষোভ করছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

তাদের পাশ দিয়ে হেঁটে সম্মেলন স্থলের দিকে যাওয়ার সময় উপমন্ত্রী জয়ের ওপর চড়াও হন বিএনপি নেতাকর্মীরা।

তারা প্রথমে জয়কে লক্ষ্য করে কটু মন্তব্য করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।

এর পর বিএনপির কিছু নেতাকর্মী উপমন্ত্রীকে উদ্ধার করেন। পরে যুক্তরাজ্য পুলিশ এসে তাকে নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা গেছে, বারক্লেস ব্যাংকের সামনে উপমন্ত্রীকে ঘিরে রেখে হামলা থেকে রক্ষার চেষ্টা করছেন বিএনপির কিছু নেতাকর্মী। এ সময় হামলাকারীদের একজন দূর থেকে তার দিকে পানি ছুড়ে মারেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, বিদেশের মাটিতে বিএনপির এ ধরনের আচরণ খুবই ন্যক্কারজনক। তারা যে সন্ত্রাসী সংগঠন তা এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ করল।

এদিকে উপমন্ত্রী জয়ের ওপর হামলা হওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।

তিনি বলেন, আমরা বুঝে উঠতে পারিনি এ ধরনের ঘটনা ঘটবে। তবে আমরা উপমন্ত্রীকে রক্ষা না করলে পরিস্থিতি আরও খারাপ হতো।

The post লন্ডনে ক্রীড়া উপমন্ত্রী জয়ের ওপর হামলা appeared first on 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS.



from 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS https://ift.tt/2HKFvD1

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.