গাইবান্ধা: গাইবান্ধায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভিএস পরিবহনের বাসটি ওই এলাকা দি
য়ে যাওয়ার সময় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
তিনি বলেন, ওই বাসের চালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
The post গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ appeared first on 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS.
from 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS https://ift.tt/2vwwdIs

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.