খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে গুইমারা টিলার আমানউল্লাহর ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।
নিহত আনোয়ার হোসেন একই এলাকার মৃত এছাক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন গুইমারা ডাক্তারটিলায় চাচাতো ভাই আমানউল্লাহর বাড়িতে থেকে কৃষিকাজ করতেন।
গত বৃহস্পতিবার থেকে আনোয়ার হোসেন নিখোঁজ ছিলেন।
আজ রোববার সকালে আমানউল্লাহর ধানক্ষেতে লাশ পাওয়া যায়।
গুইমারা থানার ওসি মো. গিয়াসউদ্দিন বলেন, সকাল সাড়ে ৮ টায় ধানক্ষেত থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
The post ধানক্ষেতে পাওয়া গেল নিখোঁজ কৃষকের লাশ appeared first on 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS.
from 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS https://ift.tt/2qSfvO3

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.