Breaking News

Saturday, April 21, 2018

লোভেই ডুবছে অস্ট্রেলিয়ার ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: চলছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি লিগের জয়জয়কার। ইংল্যান্ডের ছিল কাউন্টিভিত্তিক টি-টুয়েন্টি লিগ। তারপরও দেশটি ১০০ বলের নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট চালু করার কথা ভাবছে। অস্ট্রেলিয়া এমন কিছু না করলেও তাদের বর্তমান লিগটিতেই আনছে পরিবর্তন। দেশটির বিগ ব্যাশ বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টুয়েন্টি লিগ। কিন্তু এবারের অস্ট্রেলিয়ান গ্রীষ্মে টুর্নামেন্টটিতে বাড়ছে ম্যাচের সংখ্যা। আর তাতে বেজায় অসন্তুষ্ট অজি ক্রিকেট গ্রেট শেন ওয়ার্ন। তার মতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও খেলোয়াড়দের বিভেদ এবং অর্থলোভ এই চমৎকার টুর্নামেন্টে ম্যাচ বাড়ার কারণ। মূলত বোর্ডকে দায়ী করলেও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দোষের কথাও বলেছেন সাবেক এই লেগি।

বিগ ব্যাশে মোট ৮টি দলের মাঝে ফাইনাল সহ ৪৩টি ম্যাচ খেলা হয়। কিন্তু আগামী মৌসুমের জন্য এটি বাড়িয়ে ৫৯ এ নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদিন আগেই ফক্স স্পোর্টস ও চ্যানেল সেভেনের সাথে ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি হয়েছে সিএ’র। এটাও ম্যাচ সংখ্যা বাড়ার কারণ। তাছাড়া প্রায় এক বছর আগে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও সিএ’র মাঝে বড়সড় একটা দ্বন্দ্ব হয়েছিল বেতন ও চুক্তির শর্ত নিয়ে। যার রেশ রয়েছে এখনো।

https://twitter.com/rmhogg/status/987451210813734912তাই শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ক্ষোভ ঝেড়েছেন ওয়ার্ন। তার মতে বোর্ড বা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কেউই অস্ট্রেলিয়ার ক্রিকেটের কথা ভাবছে না, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটে খেলোয়াড় ও বোর্ডের মধ্যে সমান পার্টনারশিপ থাকা প্রয়োজন। তাহলেই সবার অবস্থান সমান থাকবে। সবসময় যে মতৈক্য আসবে তা নয়। কিন্তু উভয় দলের মনোভাব যদি থাকে নিজেদের জন্য নয় অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য যা ভালো তা করবে- তাহলেই ক্রিকেট ও ভক্তরা খুশি থাকবে।’

বিগ ব্যাশে ম্যাচ ৫৯টি হলেও ফক্স ও চ্যানেল সেভেন ৪৩টি ম্যাচই সম্প্রচার করবে। তাই ওয়ার্নের মতে সিএ অর্থের লোভে বিগ ব্যাশের মত একটি সুন্দর টুর্নামেন্টকে নষ্ট করবে, ‘আশা করা যায় লোভও দরজার বাইরে ছুড়ে ফেলা হবে। উদাহরণ হিসেবে বলা যায়- বিগ ব্যাশে সামনের ও পরবর্তী মৌসুমগুলোয় অনেক বেশি ম্যাচ থাকবে। এটা দারুণ একটা প্রতিযোগিতা। তাই অল্পই শ্রেয়তর এমন মনোভাবই থাকা উচিত। দারুণ একটা পণ্যকে নষ্ট করে শুধু ডলারের জন্য আমরা এমনটা না করি।’

সূত্র : টুইটার, দ্য সিডনি মর্নিং হেরাল্ড।

The post লোভেই ডুবছে অস্ট্রেলিয়ার ক্রিকেট appeared first on 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS.



from 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS https://ift.tt/2HhTa7u

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.