ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি বাংলাদেশের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে থাকেন, তাহলে সেটি প্রদর্শন করুন। তিনি বলেন, ‘হাইকমিশন তো সরকারের অধীনে, তাদের বলুন, সেটি দেখাতে।’![]()
রবিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে মন্ত্রীত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এটা আত্মা বিক্রির সমতুল্য। পাসপোর্ট সারেন্ডার করে তারাই, যাদের ছেলে-মেয়েরা বিদেশিদের বিয়ে করে বিদেশেই নাগরিকত্ব গ্রহণ করেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে রিজভী বলেন,‘তারেক রহমানের পাসপোর্ট হাইকমিশনে জমার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে উড়ো ও অবান্তর কথা বলেছেন, তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জিয়া পরিবারের কেউ বিদেশে বিয়ে করেননি। তারা পৃথিবীর কোনও দেশের নাগরিকত্ব গ্রহণও করেনি বলে দাবি করেন বিএনপির এই নেতা।
The post তারেক রহমান পাসপোর্ট জমা দিলে প্রদর্শন করুন: রিজভী appeared first on 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS.
from 1 News BD | One News BD | 1 NEWS | ONE NEWS https://ift.tt/2vAsEAN

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.