দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি পেতে চলেছে বাংলা! শনিবারই এই নতুন এক্সপ্রেসের উদ্বোধন করা হবে বলে রেলের সূত্রে জানানো হয়েছে। এই উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি 6 টি বন্দে ভারত ও নতুন তৈরি বিমান বন্দর এবং রেল স্টেশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।পিআইবি- র বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, বেলা 11 টা বেজে 15 মিনিটে অমৃত ভারত, বন্দে ভারত এক্সপ্রেস ও অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে বেলা 12 টা বেজে 15 মিনিটে তিনি উদ্বোধন করবেন নতুন বিমান বন্দরের।
কোন কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলবে?
শনিবার একইসঙ্গে 6 টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে। শ্রীমাতা বৈষ্ণ দেবী কাটরা- নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, অমৃতসর- দিল্লি, কোয়েম্বাটুর- বেঙ্গালুরু ক্যান্ট, ম্যাঙ্গালোর- মাড়গাঁও , জালনা- মুম্বই এবং অযোধ্যা- আনন্দ বিহার টার্মিনাল রুটে চালানো হবে এই নয়া 6 বন্দে ভারত এক্সপ্রেস।কোন কোন রুটে চলবে অমৃত ভারত এক্সপ্রেস?
বন্দে ভারতের পাশাপাশি উদ্বোধন করা হবে দু'টি অমৃত ভারত এক্সপ্রেসও। এর মধ্যে প্রথম ট্রেনটি চলবে দ্বারভাঙা- অযোধ্যা- আনন্দ বিহার টার্মিনালের মধ্যে। অন্যদিকে, দ্বিতীয় ট্রেনটি চলবে মালদা টাউন- বেঙ্গালুরু স্টেশনের মধ্যে। অর্থাৎ প্রথম উদ্বোধন করা দু'টি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি চলবে বাংলা থেকেই। বিশেষ বিষয় হল, অমৃত ভারত ট্রেন হল একটি এলএইচবি পুশ পুল ট্রেন। এটি একটি নন এসি ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের দুই দিকেই দুটি লোকোমোটিভ রয়েছে, যা ট্রেনের গতিকে আরও বৃদ্ধি করতে সহায়ক হবে। পাশাপাশি যাত্রীরা যাতে, এই ট্রেনে আরামে সফর করতে পারেন সেদিকে নজর দিয়ে ট্রেনে আকর্ষণীয় ডিজাইনের সিট, লাগেজের ব়্যাক, মোবাইল স্ট্যান্ড- সহ মোবাইল চার্জিং এর ব্যবস্থা, এলইডি লাইট, সিসিটিভি, পাবলিক ইনফরমেশন সিস্টেম ইত্যাদিও রাখা হয়েছে।অযোধ্যা ধাম রেল স্টেশন
এদিন ট্রেন উদ্বোধন করার পাশাপাশি অযোধ্যা ধাম রেল স্টেশনও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। 240 কোটি টাকারও বেশি ব্যয়ে এই রেল স্টেশন তৈরি করা হয়েছে। ত্রিতল বিশিষ্ট রেল স্টেশন বিল্ডিংটিতে থাকবে লিফট, এসকেলেটর, ফুড প্লাজার মতো ফিচার। এছাড়াও, স্টেশনে ক্লোক রুম, চাইল্ড কেয়ার রুম, ওয়েটিং হলেরও ব্যবস্থা করা হয়েছে।from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/39SALio
No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.