Breaking News

Saturday, April 21, 2018

আর পারমাণবিক পরীক্ষা নয়, জানিয়ে দিলেন কিম জং উন

এই সময় ডিজিটাল ডেস্ক: আর পরমাণু পরীক্ষা করবে না উত্তর কোরিয়া। শুক্রবার এ কথা জানিয়ে দিলেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। এমনকি পরমাণু পরীক্ষার বিষয়ে এই দেশের যে সরকারি ওয়েবসাইট রয়েছে, সেটিও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন কিম। কিছুদিনের মধ্যেই পিওনগিয়াং, সিওল এবং ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক বিষয়ে বৈঠক হবে। তার আগেই উত্তর কোরিয়ার এই ঘোষণা বিশেষ তাত্‍পর্যপূর্ণ। তবে উত্তর কোরিয়া তাদের অস্ত্র বহর কমানোর বিষয়ে চিন্তাভাবনা করছে বলে এই ঘোষণায় কোনও ইঙ্গিত নেই। বরং নিজেদের পারমাণবিক অস্ত্র সম্ভার নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস ফুটে উঠেছে কিম জং-এর ঘোষণায়। তিনি জানিয়েছেন যে উত্তর কোরিয়ার আর নতুন করে কোনও পারমাণবিক বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানোর দরকার নেই। পারমাণবিক উন্নতিতে উত্তর কোরিয়া নিজেদের লক্ষ্য অর্জন করে ফেলেছে বলে জানিয়েছেন তিনি। পারমাণবিক পরীক্ষার বদলে এবার দেশের অর্থনীতির উন্নয়নে তিনি মন দিতে চান বলে জানিয়েছেন কিম। কিম-এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের সঙ্গে তাঁর আগামী বৈঠকের জন্য তিনি অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন। খবরটি ইংরাজিতে পড়ুন।

from Eisamay https://ift.tt/2HJhoqy

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.