স্টিং নিউজ সার্ভিস: কাঁচরাপাড়া আগুরিপাড়া অগ্রগামী সংঘের পরিচালনায় ২১ এবং ২২শে এপ্রিল অনুষ্ঠিত হল দিবারাত্র সারা বাংলা নক-আউট ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে, বেলঘড়িয়া প্লেয়ার্স কর্নার, কলকাতা ফ্রেন্ডস ক্লাব, কল্যাণী মাঝেরচর রবীন্দ্র সংঘ, মাদার ইন্ডিয়া এন্ড কোং, কাঁচরাপাড়া ১৬র পল্লী, নৈহাটি সবুজ সংঘ, কল্যাণী ফুটবল লাভার্স এবং ধরমপুর এথলেটিক ক্লাব। দুদিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় কল্যাণী মাঝেরচর রবীন্দ্র সংঘকে ৩-০ গোলে পরাজিত করে কাঁচরাপাড়া ১৬র পল্লী চ্যাম্পিয়ন হয়। খেলার সময় মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সংগ্রাম মুখার্জি, কাঁচরাপাড়া পৌরসভার পুরপ্রধান সুদামা রায়, উত্তর ২৪ পরগনার জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সুজিত দাস, তৃণমূল নেত্রী আলোরানী সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2qRf8Ej

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.