Breaking News

Sunday, April 22, 2018

ব্রেকফাস্ট না পেয়ে মা-কে পিটিয়ে খুন করল যুবক!

এই সময় ডিজিটাল ডেস্ক: সকালের খাবার দিতে দেরি হওয়ায়বেধরক মারধর করে মাকে খুন করল ছেলে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ধানবাদ জেলায়।তিলকারোইধি গ্রামে ছেলে ও মা একসঙ্গে থাকে। ঘুম থেকে উঠে ছেলে খাবারের খোঁজ করলে, খাবার পেতে দেরি হবে বলে মা জানায়। সেই কথায় বাঁশ দিয়ে মা-কে বেধরক মারধর করে ছেলে। ঘটনাস্থলেই মারা যান তিনি। এখানেই শেষ নয়, মা-কে মারার পর ছোট বোন ও বৌদি-কেও মারধর করতে উদ্যত হয় সে। কিন্তু তাঁদের চিত্‍কারে প্রতিবেশীরা ছুটে এলে তাকে ধরে ফেলে ও একটি ঘরে আটকে রেখে দেওয়া হয়। পুলিশে খবর দেওয়া হলে ছেলেটিকে আটক করা হয়।গোবিন্দপুর পুলিশ থানার অফিসার-ইনচার্চ মনোজ কুমার জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে পরিবার জানিয়েছে, অভিযুক্ত মানসিক দিক থেকে সুস্থ নয়। স্থানীয় এক চিকিত্‍সকের তত্ত্বাধানে তাঁর চিকিত্‍সা করানো হচ্ছিল।

from Eisamay https://ift.tt/2Jbb2NV

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.