
শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আটটি গ্ৰাম পঞ্চায়েতের মধ্যে বেশ কয়েকটি গ্ৰামের কল খারাপ থাকায় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রায় দিন পনেরো দিন ধরে এই সমস্যা চলছে। গ্রামাবাসীদের অভিযোগ, বারবার স্থানীয় মালিগাও গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
ফলে প্রচন্ড গরমে পানীয় জলের অভাবে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এমনই ছবি দেখা যায় মালিগাও গ্ৰাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামে। কিন্তু তাতেও হেলদল নেই প্রসাসনের। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে কল গুলি তাড়াতাড়ি মেরামত করা হোক।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal http://bit.ly/2vWZSYJ
No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.