Breaking News

Friday, May 10, 2019

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাঠ বোঝাই ট্রাক, আহত ১

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ বুধবার রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের গোয়ালটুলি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল কাঠ বোঝাই ট্রাক। এই আহত হন নাইব সিংহ (৪৩) নামে ট্রাকের চালক। জানা গিয়েছে ট্রাকটি জলপাইগুড়ি কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় গোয়ালটুলি মোড়ের কাছে অন্য একটি ট্রাক স্বজরে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় ট্রাকটি।

এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত ট্রাক চালককে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া। এবং সেখানে ওই চালকের অবস্থান অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এরপর ফাঁসিদেওয়া থানার পুলিশ দুটি ট্রাককেই আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal http://bit.ly/2JbbwYs

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.