Breaking News

Friday, May 10, 2019

শিলিগুড়ির ডাবগ্রাম ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ছেলে খুন, আটক ২

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত রাজফাফরি এলাকার প্রাক্তন ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের প্রধান বিনা সুবার ছেলে বিক্রম সুব্বা খুনের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে মৃতদেহটিকে পরে থাকতে দেখেন পরিবারের লোকজন। এরপরেই খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে পারিবার সূত্রে জানা গিয়েছে যে স্থানীয় এক মহিলাকে কটুক্তি করেন বহিরাগত কিছু যুবক। তারই প্রতিবাদ করেছিল বিক্রম। সেই কারণেই স্থানীয় ও বহিরাগত যুবকরাই বিক্রমকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে রড বাটাম এবং চাকু দিয়ে মারধর করে হত্যা করে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমে কুমার শেরপা ও বিনোদ ছেত্রী নামে দুইজনকে আটক পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কীনা তা জানা চেষ্টা করছে ভক্তিনগর থানার।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal http://bit.ly/2Wz1B1K

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.