স্টিং নিউজ সার্ভিস: ইলামাবাজার থানার বিলাতি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী গৌতম লোহারকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।
অভিযোগ বেশ কয়েক দিন ধরেই গৌতম লোহারকে হুমকি দিচ্ছিল বিলাতি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নিয়ামত সেখের অনুগামীরা।
আজ সন্ধ্যা ৮ টা নাগাদ ধল্লা গ্রাম থেকে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ব্যাপক মারধোর করে পরে তাকে ধল্লা গ্রামের ক্যানেল পাড়ে ফেলে দিয়ে যায়। গ্রামবাসীরা দেখতে পেয়ে
গৌতম লোহারকে প্রথমে ইলামবাজার স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসে। তারপর ওনাকে আশংকাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2qMnq07

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.