Breaking News

Monday, April 23, 2018

ধর্ষণ কান্ডের প্রতিবাদে কৃষ্ণনগর বাইকার্স ক্লাবের মৌন মোমবাতি মিছিল

অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপনডেন্ট, কৃষ্ণনগর, নদীয়া: নির্ভয়া কান্ডের রেশ ভুলতে না ভুলতেই ছোট্ট আট বছরের শিশু আসিফার ধর্ষণ এবং নৃশংস হত্যার ঘটনা এবং প্রতিনিয়ত ঘটে যাওয়া মহিলাদের ওপর যে নৃশংস অত্যাচার, আলোড়ন সৃষ্টি করেছে সমাজের বিভিন্ন স্তরে। বিভিন্ন ধরনের প্রতিবাদে সোচ্চার হয়েছেন প্রচুর মানুষ। তেমনই আজ সন্ধ্যেয় দেখা গেল কৃষ্ণনগরের রাজপথে বছর ২০-২৫ এর কিছু ছেলে মেয়ে, যারা কৃষ্ণনগর রাজবাড়ি থেকে মুখে কালো ফিতে বেধে হাতে মোমবাতি নিয়ে মিছিলে সোচ্চার হয় প্রতিবাদ জানাতে। যাতে করে সমাজের প্রতিটি মানুষের কাছে তাদের এই প্রতিবাদ, এই ধিক্কারের আওয়াজ পৌঁছে যায়।

ক্লাবেরই এক যুব সদস্য অভিজিৎ -এর কথায় সমাজে মেয়েরা যে ভাবে অত্যাচারিত, লাঞ্ছিত, তারই প্রতিবাদ-ধিক্কার জানাতে আমাদের এই উদ্যোগ।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2vH9Lwg

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.