প্রসূন ব্যানার্জী, স্টিং নিউজ করেসপনডেন্ট, পূর্ব মেদিনীপুর: রবিবার বিকেলে পাঁশকুড়ায় তৃনমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে জখম হয়েছিল উভয়পক্ষের প্রায় জনাদশেক।আক্রান্ত হয় বিজেপি নেতা আনিসুর রহমন।এছাড়া এই ঘটনায় তৃনমূলের নেতা কুরবান শাহের মাথায় আঘাত লাগে।তার অভিযোগের ভিত্তিতে রাত সাড়েনটা নাগাদ বিজেপি নেতা আনিসুর রহমনকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ।যখন থানা থেকে ভ্যানে তোলা হয় সেই সময় অসংখ্য তৃনমূলের কর্মীরা বিক্ষোভদেখায়।আনিসুর বাবু জানান, প্রশাসনকে ব্যবহার করে আমায় গ্রেপ্তার করা হলো।এই সময় পাঁশকুড়া থানার সামনে কান্নায় ভেঙেপড়েন আনুসুর বাবুর মা।এদিন ক্যামেরার সামনে গন্ডগোলের ঘটনার পরই জানিয়ে ছিলেন সোমবার সমস্ত কেন্দ্রে মনোনয়ন জমা দেবে বিজেপি। কার্যত আনিসুরের গ্রেপ্তারের জেরে বিজেপি অনেকটাই কোনঠাসা হয়ে পড়ল বলে ধারনা রাজনৈতিক মহলের।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2HKfwOk

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.