Breaking News

Monday, April 23, 2018

হুগলী নদীতে কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় হলে, সেটার মোকাবিলা কিভাবে করতে হবে তার মহড়া হল ব্যারাকপুরে

সৈকত গাঙ্গুলী,ব্যারাকপুর: হুগলী নদীতে যে কোন সাইক্লোন কিংবা প্রাকৃতিক বিপর্যয় হলে কেমন করে সেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে তারই মহড়া দিল এন.ডি.আর.এফ , রাজ্য সরকার এর বিপর্যয় মোকাবিলা দফতর ,ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার রেডিও ক্লাবের সদস্যরা ।
রবিবার সকাল থেকে শুরু হওয়া এই মহড়া চলে দুপুর পর্যন্ত। গোটা মহড়ায় ছিল কোন সময় লঞ্চ থেকে কোন যাত্রী জলে পড়ে গেলে তাদের কি করে উদ্ধার করতে হয় কিংবা নৌকো উল্টে গেলে কেমন করে যাত্রীদের উদ্ধার করতে হবে কিংবা বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয়ে বিদ্যুৎ পরিষেবা যোগাযোগ পরিষেবা ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেলে সেই সময় রেডিও মাধ্যমে কেমন করে যোগাযোগ ব্যবস্থা সমন্বয় সাধন করা যাবে তাও দেখানো হয় এই মহড়ায়।
গোটা মহড়ায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর এর মহকুমাশাসক পিযূষ গোস্বামী ।
পিযূষ বাবু বলেন, “আজ মকড্রিলের মাধ্যমে প্রস্তুতিপর্ব চলছে যাতে গঙ্গায় যে কোন ধরনের বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দ্রুত পরিষেবা দেওয়া যায় যার ফলে সাধারণ মানুষের ক্ষতির সম্ভাবনা কম হবে ।
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, “এখন ঝড়, সাইক্লোনের মরসুম চলছে, যে কোন সময় হুগলি নদীতে আছড়ে পড়তে পারে বড় ধরনের সাইক্লোন । সেইজন্য এই ঝড়ের মরসুমে আমরা সবাই একত্রে মহড়াপর্ব সেরে রাখছি, যাতে যে কোন প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনা ঘটলে আমরা সমন্বয় সাধন করে মানুষের পাশে দাঁড়িয়ে সাধারন মানুষকে সহযোগিতা করতে পারি।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2qRTzDr

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.