Breaking News

Monday, April 23, 2018

২৪ ঘন্টা পরে ব্যারাকপুরে গঙ্গায় ডুবে যাওয়া ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: গতকাল সকালে ব্যারাকপুরে মঙ্গলপান্ডে ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন এক ব্যক্তি।এরপর দিনভর খোঁজাখুঁজি করেও তাঁর দেহ উদ্ধার হয়নি। অবশেষে রবিবার সকালে উদ্ধার হয় তাঁর দেহ। মৃতের নাম হরপ্রীত সিং পারমার (৫৮)।
হরপ্রীত সিং ব্যারাকপুরে এক পানশালার মালিক ছিলেন। এদিন সকালে ব্যারাকপুর থানার অন্তর্গত গোলাঘাটে গঙ্গায় তাঁর দেহ ভেসে ওঠে। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। ব্যারাকপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ব্যারাকপুর মর্গে পাঠায়।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2vAwOsm

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.