Breaking News

Sunday, April 22, 2018

কোচবিহারে ১৯৫১-র খাদ্য আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধা জানাল এসইউসিআই

মনিরুল হক, স্টিং নিউজ করসপনডেন্ট, কোচবিহারঃ ১৯৫১ সালে খাদ্য আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধা জানাল এসইউসি আইয়ের কোচবিহার লোকাল কমিটি। শনিবার কোচবিহারের সাগরদিঘির পাড়ে পঞ্চ শহীদ বেদীতে মাল্যদান করেন এসইউসিআইয়ের নেতা কর্মীরা।

এদিন শহীদ বেদীতে মাল্যদান করেন দলের কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র। তিনি বলেন, ১৯৫১ সালে ২১ এপ্রিল খাদ্যের দাবিতে ভুখা মানুষের মিছিল হয় কোচবিহারে। খাদ্যের দাবিতে মিছিল জেলাশাসকের দপ্তরে গেলে সেই সময় পুলিশ গুলি চালায়। গুলির আঘাতে পাঁচজন তরুনের মৃত্যু হয়। আন্দোলনকারী নিহত সেই তরুণদের স্মৃতিতে আজকের দিনে পঞ্চ শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হল। আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

এই দিনে খাদ্যের দাবিতে তথা গণতান্ত্রিক অধিকারের দাবিতে মানুষ আন্দোলন সংগঠিত করেছিল। সেই সঙ্গে সারা দেশে এবং কোচবিহারের নারীদের উপর নির্যাতন যেভাবে বেড়ে চলেছে বা ঘটছে তার বিরুদ্ধে যে কোন গণ আন্দোলন সংগঠিত করার জন্য আজকে আমরা শপথ গ্রহণ করলাম।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2vz1r1D

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.