মনিরুল হক, স্টিং নিউজ করসপনডেন্ট, কোচবিহারঃ নাবালিকাকে পুড়িয়ে মারার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কোচবিহার পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্ত ওই যুবকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম আতিয়ার রহমান।
আজ তাকে আদালতে তোলা হয় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে পুড়িয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোচবিহারে।
গত সোমবার ওই ঘটনা নিয়ে মৃত ছাত্রীর বাবা কোতোয়ালী থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। এরপরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামে কোচবিহারের বিভিন্ন সংগঠন।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2qNRkkm

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.