মইনুল ইসলাম, স্টিংনিউজ করেসপন্ডেন্ট ,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে ছয় লক্ষ টাকার জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল ফারাক্কা থানার পুলিশ ।ধৃত ব্যাক্তিদের নাম সাজেদুল সেখ, বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকায় ,ও অপর একজনের নাম ফারিজুদ্দিন মিয়া তার বাড়ি মালদা জেলায় ।
পুলিশ সূত্রে জানা যায় গোপনসূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের জিকরি মোড় থেকে আজ বিকেল নাগাদ দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় ছয় লক্ষ টাকার জাল নোট ।তবে জাল নোট গুলি সবই দু হাজার টাকার বলে বিশেষ সূত্রে জানা যায়।
পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা বাংলাদেশ থেকে নোট গুলি এনে হাত বদলের উদ্দেশ্যে এসেছিলেন।
তবে ধৃত ব্যাক্তিদের আর কারোর সঙ্গে যোগ আছে কি না খতিয়ে দেখতে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখে কাল ধৃতদের জঙ্গিপুর মহুকুমা আদালতে তোলা হবে।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2F8kI9G

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.