কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: পঞ্চায়েত ভোটের আগে হাওড়া গ্রামীণ এলাকা আমতায় উদ্ধার হল বিপুল পরিমানে বোমা। আমতা থানার পুলিশ ও সিআইডির বোম স্কোয়াড একত্রে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৪০ টির বেশি তাজা বোমা। নাম উঠেছে শাসক দলের এক নেতার।
আমতা চন্দ্রপুর এলাকা একসময় বামেদের গড় বলে পরিচিত ছিল। মূলত সংখ্যালঘু এলাকা হওয়ায় ও ভোট চালনার জন্য দুষ্কৃতি দের আনাগোনা লেগে থাকত। তবে পালাবদলের পর দল পরিবর্তন করে শাসক দলে নাম লেখায়। বেশ কিছু জন বিরোধী হয়ে রয়ে যায়। তাদের ঘর ছাড়া থাকতে হয় বহুদিন। পরে পুলিশের মধ্যস্থতায় ঘরে ফেরে।প্রতিবার ভোটের সময় এখানে অস্ত্র উদ্ধার হয়। পঞ্চায়েত ভোটের সময় বোমা রাখার খবর পুলিশের কাছে পৌঁছবার আগে সিআইডির কাছে পৌঁছে যায় বলে সূত্রের খবর।
আমতা থানার পুলিশকে নিয়ে সকাল থেকেই সি আই ডি অভিযানে নামে বলে সূত্রের খবর। শাসক দলের এক নেতার নাম আগে থেকেই ছিল সেইমতো খোঁজাখুঁজির সময় ওই শাসক দলের নেতার বাড়ির পাশ থেকে উদ্ধার হয় ৪০ টির বেশি তাজা বোমা। রাতের দিকে সেগুলি সিআইডি বোম স্কোয়ার্ড নিষ্ক্রিয় করে।
এই ঘটনায় কারোর গ্রেফতারের বিষয় মুখে কুলুপ এঁটেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এত বেশি বোমা উদ্ধার নিয়ে অনেকে শাসক দলের ভোট সন্ত্রাস কেই প্রকাশ্য করেছে। বোমার দ্বারাই পঞ্চায়েত ভোট মাতাতে চাইছে শাসক দল এই বোম উদ্ধার উপমা মাত্র এমনটাই মত এলাকাবাসীর একাংশের।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2K13Xk6

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.