কমল দত্ত,নদিয়া: নাবালিকার বিয়ে দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ। সমাজ এখনও কতটা সচেতন তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।বিয়ের পর মাস দুয়েক যাবার পর সিঁদুর পড়ার ইতি টানলো এক ১৭ বছরের নাবালিকা গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার গয়েশপুর পৌরসভা এলাকায়।পেশায় স্বাস্থকর্মী অভিযুক্ত শ্বাশুড়ি ইলা রায় এবং মৃতের স্বামী সন্দীপন রায়কে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ গত ১৮ই ফেব্রুয়ারি ২০১৮ তারিখে দেখাশোনা করে নব বিধান পল্লী এলাকার নাবালিকা ১৭ বছরের মেয়ে রাজলক্ষীর সাথে সন্দীপনের বিয়ে দেন শ্যামল দেবনাথ। খুবই সুন্দরী হওয়ায় তারা মেয়ে পছন্দ করেন বলে জানান অভিযুক্ত শ্বাশুড়ি ইলা রায়। বৃহস্পতিবার রাতে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রাজলক্ষীর নিথর দেহ। অভিযোগ বাপের বাড়ির সঙ্গে বেশি যোগযোগ রাখছিল ওই নাবালিকা গৃহবধূ। এসব মানতে না পেরে মৃতের শ্বাশুড়ি ও স্বামী তাকে খুন করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের । ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়ার কল্যাণী থানার পুলিশ।অন্যদিকে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2F8kU8U

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.