কমল দত্ত, নদিয়া: জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হতে হল কাকাকে।মৃত কাকার নাম দুলাল মন্ডল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লায়। সূত্রের খবর,বাদকুল্লার পারুয়া গ্রামের বাসিন্দা দুলাল মন্ডলের পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলে আসছিল ভাই ও ভাইপোর সাথে।তারই জেরে এই ঘটনা বলে দাবী স্থানীয়দের।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ।অভিযোগ,বৃহস্পতিবার জমি মাপতে দুলাল বাবুর সাথে সেখানে ভাগ নিয়ে বচসা হয় ভাইপোর সাথে।এরপর ভাইপো তার লোকজন নিয়ে এসে দুলাল বাবুর উপর চড়াও হয় ও তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর বাবা ও ছেলে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুলাল মন্ডলকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি আছে মৃত দুলাল বাবুর ছেলে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে পারুই গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।পরে পুলিশ দুই জনকে আটক করেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে নদিয়ার তাহেরপুর থানার পুলিশ।জানা গেছে এই ঘটনায় ওই এলাকার বেশ কয়েকজনের নামে অভিযোগ উঠেছে।
from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2K4g54a

No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.