Breaking News

Saturday, April 21, 2018

সোদপুরে প্রাতঃভ্রমনে বেড়িয়ে খুন হলেন ব্যবসায়ী

সৈকত গাঙ্গুলী,ব্যারাকপুর: শনিবার সকালে সোদপুরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে খুন হলেন ইমারতি ব্যাবসায়ী সঞ্জয় সিং(৩৮)। প্রতিদিনের মতো এদিন সকালেও সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডে বারোমন্দির ঘাট এলাকায় হাঁটতে বেড়িয়ে ছিলেন সঞ্জয় সিং। পুলিশ সূত্রে খবর বাড়ি থেকে বেড়িয়ে কিছুদূর যাওয়ার পরেই কয়েকজন দুষ্কৃতী বাইকে করে পিছু নেয় সঞ্জয় সিংয়ের। কিছুসময় পরেই সুযোগ বুঝে তারা পরপর ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালায় সঞ্জয়ের উপরে। গুলি লাগার সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয় সিং। এরপর একটি বাচ্চা ছেলে দৌঁড়ে গিয়ে সঞ্জয়ের বাড়িতে খবর দিলে, সঞ্জয়ের বাড়ির লোক এবং খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। এবং সঞ্জয়কে স্থানীয় খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে উপস্থিত ডাক্তার সঞ্জয় সিংকে মৃত বলে ঘোষণা করেন।

সাতসকালে এরকম একটি ঘটনার পর থেকেই এলাকা পুরো থমথমে হয়ে গেছে। খড়দহ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর সঞ্জয় সিং সিপিএম আমলে এবং তৃণমূল আমলে দুক্ষেত্রেই বরাবরই নিজের এলাকায় ব্যাবসায়িক ক্ষেত্রে বেশ প্রভাব নিয়েই ব্যবসা করতেন। সূত্রের খবর তৃণমূল আমলের প্রথম দিকে এই সঞ্জয় সিং নিজের ব্যবসাতে একজন অংশীদারও রেখেছিলেন। কিন্তু বেশ কিছুদিন পরে সেই অংশীদারকে নিজের ব্যাবসা থেকে সরিয়ে দেয় সঞ্জয়। পুলিশের প্রাথমিক সন্দেহ এরকম কোনো ব্যবসায়িক কারণেই সম্ভবত সঞ্জয় সিংকে খুন করা হয়ে থাকতে পারে।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2F5SUT1

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.