Breaking News

Sunday, April 22, 2018

আগে সিপিএম ছিল এখন বাঁচাও সাধু বাবা হয়েছে :চূড়ামনী মাহাত

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রাম:- গুজবে কান দেবেন না যারা জোট ঘোট করে পায়ের তলায় যাদের মাটি নেয় ,তাদের বড় বড় কথা তারা এখন বাঁচাও সাধুবাবা হয়ে গেছে এমন ই মন্তব্য করলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী চূড়ামনী মাহাত। শনিবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীর চাকাডোবাতে তৃণমূলের এস.সি এসটি সেলের প্রকাশ্য সমাবেশে সংঘটিত হয় আসন্ন পঞ্চায়েত কে সামনে রেখে ।আজকের সভায় উপস্হিত ছিলেন রাজ্যের মন্ত্রী চূড়ামনী মাহাত ,এছাড়াও ঝাড়গ্রাম জেলার তিন বিধায়ক । জেলা সভাপতি অজিত মাইতি সহ একাধিক নেতৃত্ব। মন্ত্রী আরো জানান আমরা জানি তো এই এলাকায় ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকায় নাকি সিপিএমের ক্যাডার ছিল তারা সেই লাল বসন ফেলে দিয়ে গেরুয়া বসন পরিধান করে নমিনেশন ফাইল করেছেন তাই বলা যায় আগে সিপিএম ছিল এখন বাঁচাও সাধু বাবা হয়েছে । সাধু বাবা কি করে পুটলির ঝোলা নিয়ে গিয়ে তারা প্রথমে মানুষকে জোড়ো করে নিয়ে বলে এসো হাত দেখে যাব তারপর হাত দেখতে দেখতে ঝোলা থেকে কবজ বের করে কবজ এর দাম কত টাকা কখনো ৪০০ টাকা কখনো ৫০০ টাকা। জঙ্গলমহলের মানুষকে প্রতারণা করে আবার চেষ্টা করে সেই অবস্থা হয়েছে বিজেপি সরকারের। গরীব মানুষের টাকাকে যদি ঘরে রাখি তাহলে সেটা হবে কালো আর ব্যাঙ্কে যদি রাখি তাহলে গেলো । এই চিন্তা ভাবনা নিয়ে গরীব মানুষকে ছেলে খেলা করছে,তাই বিজেপি নামক দলটা বাঁচাও সাধুবাবা হয়েছে তাই ওদের বাড়ীতে আসতে দেবেনা দেওয়ালে লিখতে দেবেনা।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2HFGGG0

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.