Breaking News

Sunday, April 22, 2018

বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া থানার অন্তর্গত জয়নালগছ এলাকায় বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মানসিং মুন্ডা (২১)। জানা গিয়েছে এদিন মানসিং তার বন্ধুদের সঙ্গে পুকুরে মাছ ধরতে যায়। এরপর সেখানে তার বন্ধুরা মাছ ধরছিল কেউ জলে সাঁতার কেটে স্নান করছিল। অন্যদিকে মানসিং পুকুর পাড়ে বসে তাদের দেখছিল। হটাৎ করে মানসিংকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে জলের তলা থেকে উদ্ধার করে তার বন্ধুরা। এরপর তড়িঘড়ি তাকে ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্মরত ডাক্তার পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনার খবর পৌঁছায় ফাঁসিদেওয়া থানায়। এবং পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে মৃত্যুর মূল কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।



from Sting Newz | 24 x 7 Online News From Bengal https://ift.tt/2vziuQX

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.