Breaking News

Wednesday, April 4, 2018

বুধেই বাজারে Nokia 7 Plus, কেনার প্ল্যান থাকলে আগে পড়ুন!

এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৮-র মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস কাঁপানোর পর এবার ভারতীয় বাজারে আসতে চলেছে Nokia 7 Plus। আগামীকাল, বুধবার ভারতীয় বাজারে লঞ্চ করবে Nokia-এর নতুন এই স্মার্টফোন। স্পষ্ট না জানা গেলেও, ২০ থেকে ২৫ হাজারের মধ্যে Nokia 7 Plus-এর দাম থাকবে বলে মনে করা হচ্ছে।যদিও সম্প্রতি ফাঁস হওয়া খবর অনুযায়ী, শুধুমাত্র Amazon-এ মিলবে Nokia 7 Plus। তবে Amazon Exclusive সম্পর্কে Nokia-র তরফে এখনও কিছু জানানো হয়নি।নতুন Nokia 7 Plus-এ ৬ ইঞ্চ লম্বা স্ক্রিন রয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ৪GB RAM-এর স্মার্টফোনটি’তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসোসর রয়েছে। Nokia 7 Plus-এর ইন্টারনাল স্টোরেজ ৬৪GB। তবে মাইক্রো SD কার্ডের মাধ্যমে তা ২৫৬ GB পর্যন্ত বাড়ানো সম্ভব। ডুয়াল ক্যামেরার Nokia 7 Plus-এ ১২MP ১৩MP-র দুটি রেয়ার ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে ১৬MP-র ফ্রন্ট ক্যামেরাও। Nokia 7 Plus-এর ব্যাটারি ক্ষমতা ৩৮০০mAh।

from Eisamay https://ift.tt/2GOOW6r

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.