এই সময় ডিজিটাল ডেস্ক: Omicron -এ প্রথম মৃত্যু হল দেশে। গত ২৮ ডিসেম্বর হাসপাতালে ভর্তি থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৫২ বছর বয়সী নাইজেরিয়া ফেরত ব্যক্তি। তিনি মুম্বইয়ের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, বিগত ১৩ বছর ধরে মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক লেখা হয়েছিল। কোভিডের কারণে যে তাঁর মৃত্যু হয়নি, সে কথাও বলা হয়েছিল। তবে বৃহস্পতিবারের NIV রিপোর্ট প্রকাশ্যে আসার পর জানা গিয়েছে, ওই ব্যক্তি করোনার নয়া স্ট্রেন Omicron এ আক্রান্ত ছিলেন। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর এই তথ্যে সিলমোহর দিয়েছে ইতিমধ্যেই। বর্তমানে মহারাষ্ট্রে দাপট দেখাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট Omicron। এদিন নতুন করে ১৯৮ জনের দেহে থাবা বসিয়েছে Omicron Variant। বিগত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩৬৮ জন করোনার নয়া ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়েছেন। বুধবারের তুলনায় মহারাষ্ট্রে এদিন ৩৭ শতাংশ সংক্রমণ বেড়েছে। শুধুমাত্র মুম্বইতে তিন হাজার ৬৭১ জনের দেহে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। দেশের অর্থনৈতিক রাজধানীতে গতদিনের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে সংক্রমণ। বিস্তারিত আসছে... রিফ্রেশ করতে থাকুন...
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3ELlN5L
No comments:
Post a Comment
Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.